চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইলিয়ামসনের জোড়া সেঞ্চুরিতে কিউইদের রানের পাহাড়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩০ অপরাহ্ন ০৬, ফেব্রুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

রাচিন রবীন্দ্রের ডাবল এবং কেন উইলিয়ামসনের সেঞ্চুরিতে সিরিজের প্রথম ইনিংসেই রানের পাহাড় গড়েছিল নিউজিল্যান্ড। চাপে পড়ে ভেঙে পড়া সাউথ আফ্রিকা দাঁড়াতে পারেনি প্রথম ইনিংসে, ফলোঅনের আগে অলআউট হয়। তবে নিজেদের দ্বিতীয় ইনিংসে একই ধারা অব্যাহত রেখেছে স্বাগতিকেরা। তৃতীয় দিন শেষে কিউইরা ৫২৮ রানের লিড নিয়েছে।

প্রথম ইনিংসের ১১৮ রানের পর দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি পেয়েছেন ৩৩ বর্ষী উইলিয়ামসন। টেস্টের সাবেক অধিনায়ক ১০৯ রানে নেইল ব্রান্ডের বলে আউট হওয়ার আগে খেলেছেন ১৩২ বল। তার এ ইনিংসে ১২টি চার এবং একটি ছক্কার মার রয়েছে।

নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ৫১১ রানের জবাবে ১৬২ রানে অলআউট হয় প্রোটিয়ারা। ৩৪৯ রানে এগিয়ে থাকায় ফলোঅন করানোর সুযোগ থাকলেও দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক টিম সাউদি। শুরুর পর বাঁহাতি ওপেনার টম ল্যাথাম দ্রুত বিদায় নেন।

ল্যাথামের বিদায়ের পর উইলিয়ামসনের সাথে ৯২ রানের জুটি গড়েন আরেক ওপেনার ডেভন কনওয়ে। ২৯ রানে কনওয়ে সাজঘরে ফিরলেও ক্যারিয়ারের ৩১তম সেঞ্চুরি তুলে নেন উইলিয়ামসন। আগের ইনিংসে ডাবলসহ ২৪০ করা রাচিন আউট হন ১২ রানে।

১৭৯ রানে ৪ উইকেট হারানো নিউজিল্যান্ড আগামীকার চতুর্থ দিনের ব্যাট করতে নামবেন। অলরাউন্ডার ড্যারিল মিচেল ১১ এবং উইকেটকিপার ব্যাটার টম ব্লান্ডেল ৫ রানে অপরাজিত আছেন। ২ উইকেট নিয়ে তৃতীয় দিনে সাউথ আফ্রিকার সফল বোলার নেইল ব্রান্ড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উইলিয়ামসনকনওয়েনিউজিল্যান্ডব্রান্ডমিচেলরাচিনলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের কয়েকটি শ্রমবাজারে কর্মী পাঠানো বাধাগ্রস্ত হচ্ছে: সংসদে মন্ত্রী

এপ্রিল ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামোর সুপারিশ আরও পর্যালোচনা হবে

এপ্রিল ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

এফওয়াইপির আয়োজনে ‘পালস বাংলাদেশ কনফারেন্স’

এপ্রিল ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনাবাড়ী ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় নিহত ২

এপ্রিল ৫, ২০২৬

আমি আমার চেয়ারেই বসব: আমিনুল

এপ্রিল ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT