চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাতজনের রায় ছয়জন বিচারপতি পুনর্বিবেচনা করবেন কিনা?

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
১২:২০ অপরাহ্ণ ১৬, নভেম্বর ২০২৩
- সেমি লিড, আদালত
A A
Supreme Court

আপিল বিভাগের সাতজন বিচারপতির দেয়া সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের আলোচিত রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন এখন ছয়জন বিচারপতির বেঞ্চ শুনানি করতে পারেন কি না? সে সিদ্ধান্ত আগামী বৃহস্পতিবার জানাবেন দেশের সর্বোচ্চ আদালত।

রাষ্ট্রপক্ষের আবেদনের পর আলোচিত এই রিভিউ আবেদনটি বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বিভাগে শুনানির জন্য এলে রিটকারি পক্ষে সিনিয়র আইনজীবী মনজিল মোরশেদ প্রশ্ন তোলেন। সাতজন বিচারপতির দেয়া রায় ছয়জন বিচারপতির বেঞ্চ শুনানি করতে পারেন কি না? এই প্রশ্ন উত্থাপন করে ‘ফুল বেঞ্চ’ ও ‘সেইম বেঞ্চ’ এর বিষয় আদালতের সামনে আনেন। আইনজীবী মনজিল মোরশেদ আরও বলেন, এই আদালতের রিতি অনুযায়ী যে কয়জন বিচারপতি রায় দেন সে রায় পুনর্বিবেচনার আবেদন সেই একই সংখ্যক কিংবা তার চেয়ে বেসি সংখ্যক বিচারপতির বেঞ্চ শুনে থাকেন।

অন্যদিকে, সাতজন বিচারপতির দেয়া রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন ছয়জন বিচারপতি শুনতে পারেন কিনা? সে বিষয়ে সুপ্রিম কোর্টের সিনিয়র কয়েকজন আইনজীবীর অভিমত শুনেন সর্বোচ্চ আদালত। যাদের অভিমত শুনেন সর্বোচ্চ আদালত তারা হলেন: অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মমতাজ উদ্দিন ফকির, অ্যাডভোকেট আজমালুল হোসেন কেসি, অ্যাডভোকেট প্রবীর নিয়োগী, অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকী, অ্যাডভোকেট মুরাদ রেজা, ব্যারিস্টার তানজীব উল আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট শেখ মোহাম্মদ মোরশেদ।

একপর্যায়ে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন এবিষয়টিতে আমাদের সিদ্ধান্ত যাতে ভুল না হয়, তাই আপনাদের অভিমত শুনলাম। আপনাদের আরও যদি কোন বিষয় বা ডিসিশন দেখানের থাকে আপনারা সেটা আগামী মঙ্গলবারের মধ্যে দিতে পারেন। আমরা এবিষয়ে আগামী বৃহস্পতিবার আমাদের সিদ্ধান্ত দেবো, তারপর ষোড়শ সংশোধনী রিভিউ শুনানির বিষয়ে যাওয়া যাবে।

সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে নিতে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সংবিধানের ষোড়শ সংশোধনী পাস করা হয়। ওই বছরের ২২ সেপ্টেম্বর তা গেজেট আকারে প্রকাশ হয়। কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের কাছে ন্যস্ত করে আনা সংবিধানের এ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে একই বছরের ৫ নভেম্বর সুপ্রিম কোর্টের নয়জন আইনজীবী হাইকোর্টে একটি রিট করেন। সে রিটের চূড়ান্ত শুনানি শেষে ২০১৬ সালের ৫ মে হাইকোর্টের তিন বিচারপতির সমন্বয়ে গঠিত বিশেষ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেন।

এরপর হাইকোর্টের দেয়া ওই রায়ের বিরুদ্ধে ২০১৬ সালের ২৮ নভেম্বর রাষ্ট্রপক্ষ আপিল করে। সে আপিলের শুনানি শেষে ২০১৭ সালের ৩ জুলাই ততকালীন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে রায় ঘোষণা করেন।

Reneta

বহুল আলোচিত ওই রায়ের পর্যবেক্ষণে, দেশের গণতন্ত্র, রাজনীতি, সামরিক শাসন, নির্বাচন কমিশন, সুশাসন, দুর্নীতি, বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপসহ বিভিন্ন বিষয় উঠে আসে। তবে আপিল বিভাগের দেয়া রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আপিল বিভাগষোড়শ সংশোধনী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

খুলনায় দুর্বৃত্তের গুলিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

চীন-ভারত-রাশিয়াসহ ৬ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের পর দায়িত্ব ছাড়লেন ৪ সহকারী প্রক্টর

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

মালদ্বীপে ফেনীর প্রবাসী শেখ ফরিদের মৃত্যু, মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির সামুদ্রিক সামরিক জোট গঠন

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT