চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাতার বিশ্বকাপের ফাইনালে ‘পাঠান’ এর প্রচারণা করবেন শাহরুখ?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৯ অপরাহ্ন ১৪, ডিসেম্বর ২০২২
বিনোদন
A A

শুটিংয়ের শুরু থেকেই আলোচনায় রয়েছে শাহরুখ-দীপিকা অভিনীত আসন্ন সিনেমা ‘পাঠান’। অতঃপর আসন্ন ছবিটির টিজার প্রকাশ, শুটিং সেটের ছবি ফাঁস, শাহরুখের লুক প্রকাশ্যে আসা, একই সঙ্গে সম্প্রতি প্রকাশ্যে আসা ছবিটির ‘বেশরম রং’ গানটির মধ্য দিয়ে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে সিনেমাটি।

২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শাহরুখের ‘পাঠান’ ছবিটি। যার মধ্য দিয়ে দীর্ঘ ৪ বছর পর পর্দায় ফিরবেন এই সুপারস্টার। তাইতো আসন্ন এই ছবিটির প্রচারণাতেও কোন কমতি রাখতে চায় না শাহরুখ সহ ছবিটির প্রযোজনা সংস্থা ও নির্মাতারা।

তারই প্রেক্ষিতে এবার জানা গেলো, কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচে শাহরুখ উপস্থিত হয়ে ‘পাঠান’ সিনেমাটির প্রচারণা চালাবেন। শাহরুখের অফিসিয়াল ফ্যান ক্ল্যাব ‘শাহরুখ খান ইউনিভার্স ফ্যান ক্লাব’-এর ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে, ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ‘পাঠান’ সিনেমার প্রচার করবেন শাহরুখ খান।’

যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি শাহরুখ খান কিংবা ‘পাঠান’ সিনেমার টিম। তবে এবারই প্রথম নয়, এর আগেও খেলার মাঠে সিনেমার প্রচার চালিয়েছেন শাহরুখ খান। ২০১৩ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ চলাকালে ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমার প্রচার করেন বলিউড বাদশা।

‘পাঠান’ সিনেমার পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। এটি প্রযোজনা করছেন আদিত্য চোপড়া। সিনেমাটির অন্যান্য চরিত্রে দেখা যাবে দীপিকা পাডুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে। তাছাড়াও ছবিটিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে সালমান খানকে।

সূত্র: পিঙ্কভিলা  

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আশুতোষ রানাকাতার বিশ্বকাপগৌতমজন আব্রাহামডিম্পল কাপাডিয়াদীপিকা পাড়ুকোনপাঠানপ্রচারণাফাইনালশাহরুখ খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ইউক্রেনে হামলা জোরদার, নিহত ১৫

এপ্রিল ৫, ২০২৬
Environment TS

উত্তর-পূর্বাঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

এপ্রিল ৫, ২০২৬

জ্বালানি সংকটে আজ থেকে অফিস-ব্যাংকের নতুন সময়সূচি

এপ্রিল ৫, ২০২৬

দেশবাসীকে শিরোপা উৎসর্গ সাফ চ্যাম্পিয়নদের

এপ্রিল ৫, ২০২৬

বিসিবির বোর্ড সভায় যা যা সিদ্ধান্ত হল

এপ্রিল ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT