চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তান সিরিজ দিয়ে ওয়ানডেতে প্রত্যাবর্তন করতে চায় বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৭ অপরাহ্ন ১০, মার্চ ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

একটা সময় ওয়ানডেতে বেশ এগিয়ে ছিল বাংলাদেশ। অথচ এখন এই সংস্করণে দলটির পারফরম্যান্স বেশ বিবর্ণ। শেষ ১৫ ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে জয় দেখেছে টিম টাইগার্স। তবে আসন্ন পাকিস্তান সিরিজ দিয়ে প্রত্যাবর্তন করতে চায় লাল-সবুজের দল।

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নামবে বাংলাদেশ। দুপুর ২টা ১৫ মিনিটে গড়াবে লড়াই। খেলা সরাসরি দেখাবে ডিজিটাল প্লাটফর্ম আইস্ক্রিন, সরাসরি ধারাভাষ্য শোনা যাবে রেডিও ভূমিতে। তার আগের দিন সংবাদ সম্মেলনে এই পরিকল্পনার কথা জানান মিরাজ।

বলেছেন, ‘এই সিরিজটা দিয়ে ওডিআই ফরম্যাটে খুব ভালোভাবে প্রত্যাবর্তন করতে চাই। তার জন্য আমাদের চেষ্টা থাকবে অবশ্যই। আমরা যেন খুব ভালোভাবে সামনে আগাতে পারি, সেই পরিকল্পনাটা আমরা এখনই তৈরি করতে চাচ্ছি।’

শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও মিরপুরে নয় ম্যাচের মধ্যে সাতটিতেই ৫০ ওভার ব্যাটিং করতে পারেননি বাংলাদেশ। এজন্য খেলোয়াড়দের শারীরিক ও মানসিক ক্লান্তিকে দায় দিলেন মিরাজ। বলেছেন, ‘এটা অবশ্যই আমাদের সবার ব্যর্থতা। আমরা যে পরিস্থিতির ভেতর দিয়ে খেলেছি, আমি মনে করি কঠিন ছিল। কারণ আপনি দেখেন পরপর টি-টুয়েন্টি ম্যাচ ছিল। তারপর টেস্ট ম্যাচ ছিল। মানে ওডিআই খুব কম খেলা ছিল। তাই খেলোয়াড়রা অনেক সময় খুব ক্লান্ত ছিল বা মানসিকভাবে অনেক সজীব ছিল না। আমার কাছে মনে হয় অনেকগুলা ইস্যু আছে।’

অতীতের ব্যর্থতা ভুলে নতুনভাবে দারুণ শুরু আশায় মিরাজ। টাইগার ওয়ানডে অধিনায়ক বললেন, ‘এখন নতুনভাবে শুরু হচ্ছে। আমার কাছে মনে হয় প্রত্যেকটা খেলোয়াড় অনেক সজীব এবং মানসিকভাবে অনেক প্রস্তুতি নিয়েছে। আমরা এই সিরিজের আগে অনেকগুলো ওডিআই ম্যাচও খেলেছি। আমরা অনেক ভালো প্রস্তুতি নিয়েছি।’

টি-টুয়েন্টি বিশ্বকাপ না খেলায় লাল-সবুজের দলকে দর্শকের ভূমিকায় থাকতে হয়েছিল। বিশ্বকাপ স্কোয়াডে থাকা অনেকেই পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে আছেন। অনেকদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় থাকা বাংলাদেশের ড্রেসিংরুমের পরিবেশ নিয়েও জানান মিরাজ। বলেছেন, ‘সবাই ভালো আছে এবং প্রস্তুতি খুব ভালো প্নিচ্ছে। সবাই অনেক খুশি আছে। যেহেতু অনেকদিন পর আমরা আন্তর্জাতিক ম্যাচ খেলবো, সবাই চেষ্টা করছে কীভাবে ভালো করা যায়, পারফর্ম করা যায়। আমি আমার দলের প্রত্যেকটা খেলোয়াড়ের কাছে সেই জিনিসটা দেখেছি।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: উইকেটপাকিস্তানবাংলাদেশবিসিবিমিরপুরমিরাজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

পাকিস্তান সিরিজ দিয়ে ওয়ানডেতে প্রত্যাবর্তন করতে চায় বাংলাদেশ

মার্চ ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মাহমুদুল হাসানকে মন্ত্রী হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চান জামায়াত আমির

মার্চ ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরাক থেকে সরিয়ে নেওয়া হয়েছে জার্মান দূতাবাসের কর্মীদের

মার্চ ১০, ২০২৬

ঘরের মাঠের সুবিধা নিয়ে যেমন উইকেটে খেলতে চান মিরাজ

মার্চ ১০, ২০২৬
ছবি: ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি প্রশাসক মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে জরুরি সভা

ঈদযাত্রা: অবৈধ কাউন্টার উচ্ছেদ ও টার্মিনাল ব্যবস্থাপনায় কঠোর ডিএসসিসি

মার্চ ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT