চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জায়েদ গাইলেই কেন তা ভাইরাল হয়ে যায়?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৮ অপরাহ্ণ ০৭, মে ২০২৩
বিনোদন
A A

নায়ক হলেও গান গাইতে বেশ পছন্দ করেন জায়েদ খান। বিশেষ করে তার কণ্ঠে গাওয়া গান মানেই যেন ফেসবুকে ভাইরাল! একাধিক টিভি শোতে ‘পৃথিবীর জন্ম যেদিন এ কথার জন্ম সেদিন’ কিংবা ‘একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো’ এই দুটি গান বেশি শোনা যায় জায়েদের কণ্ঠে।

বর্তমানে মুম্বাই আছেন জায়েদ। ম্যাসেঞ্জারে আলাপকালে তিনি জানান, ব্যক্তিগত কাজে সেখানে গেছেন। ফিরবেন কদিনের মধ্যে। আপনি গান গাইলেই ভাইরাল কেন হয়ে যায় এমন প্রশ্ন করলে জায়েদ খান হেসে ওঠেন। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, ‘সবাই আমাকে পছন্দ করে হয়তো এজন্যই!’

জায়েদ খান যেটা মনে করেন, তার সবকিছুতে মানুষের তুমুল আগ্রহ আছে। এ কারণে তিনি কিছু করলেও তাই নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়।

জায়েদ বলেন, শিল্পী সমিতির নির্বাচন, সিনেমা ঘিরে মানুষ অনেকদিন অধীর আগ্রহ নিয়েও আমার নতুন কিছু পাচ্ছে না। এর মধ্যে একাধিক টিভি শোতে গিয়ে গান গেয়েছিলাম। সেগুলো দেখে মজা পাচ্ছে। যেহেতু আমি একজন এন্টারটেইনার তাই মানুষদের এন্টারটেইন করতে আমিও আনন্দিত।

ভাইরাল হওয়ার কারণ উল্লেখ করে জায়েদ বলেন, আমাকে অনেক মানুষ অনুসরণ করে এবং পছন্দ করে। সার্চ করে আমার গান পেলে সেগুলো দেখে। কিছু লোক থাকে যারা আমাকে পছন্দ করে তারাও কিন্তু আমার সবকিছু দেখে। আমি কণ্ঠশিল্পী নই, কিন্তু গান পছন্দ করি। তাই গাইতে চেষ্টা করি।

‘অন্তর জ্বালা’ ছবির এই নায়ক আরও বলেন, অনেক অভিনেতা আছেন যারা গান পছন্দ করলেও সাহস করে প্রকাশ্যে গান না। কিন্তু আমি সাহস করে গাই। সেই সাহসকে মানুষ অ্যাপ্রিসিয়েট করে এবং সেগুলো মানুষ আবার শেয়ার করে।

Reneta

জায়েদ খানের ছবি ‘সোনার চর’ মুক্তির অপেক্ষায় আছে। পাশাপাশি তিনি বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’-এ টিক্কা খানের চরিত্রে অভিনয় করেছেন। জায়েদ জানান। সবকিছু ঠিক থাকলে চলতি বছরই ছবি দুটি মুক্তি পাবে। পাশাপাশি কয়েকটি নতুন ছবি শুরু করবেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গানজায়েদজায়েদ খানট্রলমুজিবমুম্বাইলিড বিনোদনশিল্পী সমিতিসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ধূমপানমুক্ত ভোক্তা অধিদপ্তর, হার্ট ফাউন্ডেশনের অভিনন্দন

জুলাই ১১, ২০২৬

পাহাড়ি ঢলে রাঙামাটি-বান্দরবান সড়কের সেতু ধস, যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ১১, ২০২৬

জুবাইদা রহমানের স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের সঙ্গে সেলফি

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনার জয়ের সঙ্গে শিরোপা ধরে রাখার সম্ভাবনাও জানাল সুপারকম্পিউটার

জুলাই ১১, ২০২৬

মার্কিন নাগরিকদের স্বাগত জানাবে চীন: চীন মুখপাত্র

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT