চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঋণের দায়ে জেলহাজতে রাজপাল যাদব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৫ অপরাহ্ন ০৮, ফেব্রুয়ারি ২০২৬
বিনোদন
A A

৯ কোটি রুপির ঋণের দায়ে জেলহাজতে যেতে হলো বলিউডের জনপ্রিয় কমেডিয়ান রাজপাল যাদবকে। ভারতের দিল্লি হাইকোর্টের নির্দেশে বর্তমানে তিনি দিল্লির তিহার কারাগারে বন্দি রয়েছেন।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ২০১০ সালে নিজের পরিচালিত সিনেমা ‘আতা পাতা লাপাতা’ নির্মাণের জন্য ৫ কোটি রুপি ঋণ নিয়েছিলেন রাজপাল। তবে দীর্ঘ সময়েও সেই অর্থ পরিশোধ করতে না পারায় সুদে-আসলে বর্তমানে তার ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৯ কোটি রুপিতে।

এই বিশাল অংকের অর্থ পরিশোধের জন্য গত ৪ ফেব্রুয়ারি রাজপালকে আত্মসমর্পণের চূড়ান্ত নির্দেশ দিয়েছিলেন দিল্লি হাইকোর্ট। তবে রাজপাল আত্মসমর্পণ না করে আইনি লড়াই চালিয়ে যাওয়ার পথ বেছে নেন এবং দেনা পরিশোধের জন্য আদালতের কাছে আরও কিছুটা সময় প্রার্থনা করেন।

কিন্তু রাজপালের সেই আবেদন খারিজ করে দিয়েছেন বিচারপতি স্বর্ণা কান্তা শর্মার বেঞ্চ। আদালত সাফ জানিয়ে দেন, সময় বাড়ানোর পক্ষে কোনো যুৎসই আইনি যুক্তি নেই। আদালতের এই কঠোর অবস্থানের পরই পুলিশ তাকে গ্রেফতার করে কারাগারে পাঠায়।

‘হাঙ্গামা’, ‘ভুল ভুলাইয়া’, ‘চুপ চুপ কে’ এবং ‘ফের হেরাফেরি’র মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন রাজপাল যাদব। পর্দার এই হাসির রাজা বাস্তবে এখন কঠিন এক আইনি লড়াইয়ের মুখোমুখি।

Jui  Banner Campaign
ট্যাগ: ঋণের দায়জেলবন্দিবলিউডের জনপ্রিয় কমেডিয়ানরাজপাল যাদব
শেয়ারTweetPin

সর্বশেষ

সিসিডিএম চ্যালেঞ্জ কাপে চ্যাম্পিয়ন অপরাজেয়

ফেব্রুয়ারি ৮, ২০২৬

‘আইসিসি এমন কিছু করেনি যাতে আমাদের খেলতে যাওয়া উচিত’

ফেব্রুয়ারি ৮, ২০২৬

ঋণের দায়ে জেলহাজতে রাজপাল যাদব

ফেব্রুয়ারি ৮, ২০২৬

গুম, খুন ও লুটপাটের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করা হবে: নাহিদ ইসলাম

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: নৌবাহিনী প্রধানের ভোলা কন্টিনেন্ট পরিদর্শন।

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT