চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখন সবধরণের চরিত্রে আমাকে মানাবে না: সুমাইয়া শিমু

অনলাইন চ্যানেল আইঅনলাইন চ্যানেল আই
২:৩২ অপরাহ্ন ০৫, অক্টোবর ২০২৫
বিনোদন
A A

ছোটপর্দায় একদশক আগেও তুমুল ব্যস্ত ছিলেন সুমাইয়া শিমু। তার অভিনীত বহু নাটক দেখে মুগ্ধ হয়েছেন দর্শক। কিন্তু বিয়ের পর এই অভিনেত্রী অভিনয় থেকে অনেকটা দূরে। স্বামী, সংসার, সন্তানদের নিয়ে তার দিন কাটে।

কয়েকমাস আগে নুহাশ হুমায়ূন পরিচালিত একটি ওটিটি কনটেন্টে দেখা গিয়েছিল শিমুকে। সম্প্রতি এই অভিনেত্রীকে দেখা যায়, মেহজাবীন চৌধুরী অভিনীত ‘সাবা’ সিনেমার স্পেশাল স্ক্রিনিংয়ে। সেখানে শিমু জানালেন কেন তাকে আগের মতো অভিনয়ে নিয়মিত দেখা যায় না।

”আগের মতো ওভাবে কাজ করা হয় না। সময়ের সাথে সাথে অনেককিছু পরিবর্তন হয়। আগে অন্য কাজ কম প্রাধান্য দিয়ে অভিনয়কে প্রাধান্য দিতাম। সময়ের সাথে সাথে এগুলো পরিবর্তন হয়েছে। জীবনের এই সময়ে এসেছে সময়গুলো অন্যদিকে দিতে হয়। এজন্য আগের মতো দর্শক আমাকে স্ক্রিনে দেখেন না। এটা নিয়ে প্রায়ই আমাকে মানুষ অনেক কিছু বলেন। তবে কিছুদিন আগেও আমি ওটিটিতে একটি কাজ করেছি। এমন ভিন্ন কাজ যদি আমার কাছে আসে তবে আমি চেষ্টা করবো স্ক্রিনে আসার। কারণ, আমিও জানি এখন সবধরণের চরিত্রে আমাকে মানাবে না।”

বলছিলেন সুমাইয়া শিমু। তার সঙ্গে আলাপকালে উঠে আসে অনেক শিল্পীর বিদেশে স্থায়ী হওয়া প্রসঙ্গ। শিমু বলেন, ‘এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তবে কাজের পাশাপাশি প্রত্যেকের ব্যক্তিগত জীবন রয়েছে। তারা নিজেদের জীবন কিভাবে চালাবেন সেই চিন্তা তাদের নিশ্চয় আছে।’

সোশ্যাল মিডিয়ার আধিক্য প্রসঙ্গে সুমাইয়া শিমু বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে নিজেদেরও আপডেট রাখতে হয়। যখন আমি নিয়মিত কাজ করতাম, তখনও সোশ্যাল মিডিয়া ছিল। তবে বর্তমানের তুলনায় কম ছিল। আমি কোনো কিছুর মধ্যে নেগেটিভ কিছু দেখতে চাই না। সবকিছুর মধ্যে কিছু না কিছু সৌন্দর্য রয়েছে। এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দর্শকদের সঙ্গে আরও বেশি যোগাযোগ স্থাপন হচ্ছে। এতে করে আরও বেশি দর্শকদের ভালো মন্দ মতামত, আলোচনা-সমালোচনা প্রত্যক্ষ করা যায়। সুতরাং সোশ্যাল মিডিয়ার এইদিকগুলো আমি খারাপ মনে করি না।’

Jui  Banner Campaign
ট্যাগ: লিড বিনোদনসুমাইয়া শিমু
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশকে ‘ভিন্ন নজরে’ দেখতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ভাঙ্গায় সড়কের পাশ থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

জয় দিয়ে বিশ্বকাপ শেষ করল আফগানিস্তান

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ফিল্ম এন্ড টেলিভিশনে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমায় শিক্ষার্থীদের ফেলোশিপ দেবে ফজলুল হক ইনিশিয়েটিভ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর প্রেসসচিব হলেন সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT