চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড়দিনে ‘মেরি ক্রিসমাস’ কেন বলা হয়?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৮ অপরাহ্ন ২৫, ডিসেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

আজ বড়দিন বা ক্রিসমাস ডে। বিশ্বজুড়ে খ্রিস্টধর্মাবলম্বীদের কাছে একটি অতি পবিত্র দিন। বিশ্বের বেশিরভাগ দেশেই দিনটি ছুটির দিন হওয়ায় অন্য ধর্মের মানুষের কাছেও এটি একটি উৎসবের দিন হয়ে উঠেছে। বড়দিনের শুভেচ্ছা জানাতে গেলে সব সময়েই ‘মেরি ক্রিসমাস’ বলা হয়।

যদি কেউ ভুল করে ‘হ্যাপি ক্রিসমাস’ বলেও বসেন, তাহলেও পাশ থেকে কেউ ভুল ধরিয়ে দিয়ে বলেন ‘হ্যাপি নয়, মেরি হবে।’ এমনটাই চলে আসছে বছরের পর বছর ধরে। কিন্তু কেন ক্রিসমাসের শুভেচ্ছায় ‘হ্যাপি’ না বলে ‘মেরি’ বলা হয় সেটাও একটি প্রশ্ন। এই প্রশ্নের জবাব দেওয়ার আগে বলে রাখা দরকার, ক্রিসমাসের শুভেচ্ছায় পুরোপুরি বাদ পড়েনি ‘হ্যাপি’। এখনও ইংল্যান্ডে ব্যাপক ভাবেই ক্রিসমাসের আগে ‘হ্যাপি’ই বসানো হয়।

ব্রিটেনের সদ্য প্রয়াত রানি নিজেও বড়দিনের শুভেচ্ছা জানাতে ‘হ্যাপি ক্রিসমাস’ই বলতেন। রানির মতে, ‘মেরি’টা যথেষ্ট পরিমাণে ভদ্র শব্দ নয়। ইংল্যান্ডের কিছু স্বঘোষিত সম্ভ্রান্ত পরিবার এখনও ‘মেরি’ শব্দটা ব্যবহার না করে ‘হ্যাপি’ ব্যবহার করে। তাদের মতেও, এটা একেবারে অসভ্য এবং অভদ্র ভাষা। তাই ‘হ্যাপি’ শব্দটাই ভদ্রলোকের ব্যবহার উপযোগী। দেশটির অনেক চার্চে এখনও চলছে ‘হ্যাপি ক্রিসমাস’ বলার রীতি।

মজার বিষয় হলো, এই ‘মেরি ক্রিসমাস’ এর পেছনেও রয়েছে ইংল্যান্ডের চার্চের ভূমিকা। সাধারণ মানুষের মধ্যে খ্রিস্টধর্মকে জনপ্রিয় করার জন্যই নাকি, পাদ্রিদের উদ্যোগে এক সময়ে ‘হ্যাপি’র বদলে ক্রিসমাসের আগে ‘মেরি’ বসানো হয়। তাই ‘মেরি ক্রিসমাস’ একেবারে সাধারণ মানুষের ভাষা। আর ‘হ্যাপি ক্রিসমাস’ রক্ষণশীলদের শুভেচ্ছাবার্তা হিসাবেই থেকে গেছে ইংল্যান্ডে।

তবে উনিশ শতকের শুরু থেকেই ইংল্যান্ডসহ ইউরোপের নানা জায়গায় ‘মেরি ক্রিসমাস’ই শুভেচ্ছাবার্তা হিসেবে জনপ্রিয় হয়ে উঠে। পরে আমেরিকাতেও ছড়িয়ে পড়ে এই রীতি। ক্রিসমাস-কার্ডে ব্যাপকভাবে লেখা হতে থাকে ‘মেরি ক্রিসমাস’। সেটাই এখন  সাড়া পৃথিবীতে জনপ্রিয় হয়ে গেছে তবুও হাতেগোনা কিছু মানুষ টিকিয়ে রেখেছে ‘হ্যাপি ক্রিসমাস’ বার্তাকে।

 

Reneta

সূত্র: হিন্দুস্তান টাইমস

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইংল্যান্ডক্রিসমাসবড়দিনমেরি ক্রিসমাস
শেয়ারTweetPin

সর্বশেষ

৫টি অধ্যাদেশ আইনে রূপ দিতে মন্ত্রিসভায় অনুমোদন

মার্চ ২৫, ২০২৬

নেইমার প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য আনচেলত্তির

মার্চ ২৫, ২০২৬

ইরানের বিপক্ষে যুক্তরাষ্ট্রের বাইরে খেলতেও রাজি নিউজিল্যান্ড

মার্চ ২৫, ২০২৬

স্বাধীনতা দিবসে প্রীতি ম্যাচে মুখোমুখি হবেন আশরাফুল-নাফিসরা

মার্চ ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে মজুত আছে এক মাসের জ্বালানি তেল

মার্চ ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT