চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তরুণরা কেন বলেন্দ্রকে নেপালের প্রধানমন্ত্রী হিসেবে চায়!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২০ অপরাহ্ন ০৯, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহ

কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহ

দুর্নীতি ও সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের প্রতিবাদে সপ্তাহব্যাপী বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হন। পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহ।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ৯ সেপ্টেম্বর বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী কেপি শর্মা দেশটির প্রেসিডেন্ট রাম চন্দ্র পোউডের কাছে পদত্যাগপত্র জমা দেন। এরপর নেপালের পরবর্তী নেতৃত্ব গ্রহণের জন্য উৎসাহিত করা হচ্ছে কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহকে।

বলেন্দ্র শাহ ব্যালেন নামে পরিচিত। তিনি  কাঠমান্ডুর মেয়র। বিক্ষোভে তিনি সরাসরি জড়িত না থাকলেও তরুণদের পূর্ণ সমর্থন দিয়েছেন। এক ফেসবুক পোস্টে তিনি বলেছেন, নির্ধারিত বয়সসীমার কারণে তিনি বিক্ষোভে যোগ দিতে না পারলেও তরুণদের মতামত শোনা প্রয়োজন।

ভারতীয় ওই প্রতিবেদনে আরও বলা হয়, নেপাল সরকার ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এবং এক্সসহ ২৬টি প্ল্যাটফর্ম নিষিদ্ধ করার পর নেপালে সপ্তাহব্যাপী বিক্ষোভ তীব্রতর হয়। সোমবার পুলিশি অভিযানে কমপক্ষে ১৯ জন নিহত এবং দেশব্যাপী শত শত তরুণ আহত হওয়ার পর অস্থিরতা মারাত্মক আকার ধারণ করে। শুধুমাত্র কাঠমান্ডুতেই ১৮ জন বিক্ষোভকারী নিহত হন, যাদের মধ্যে অনেকেই স্কুল ও কলেজের শিক্ষার্থী।

বিক্ষোভের কারণে সোমবার নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হন। এরপর সকলের দৃষ্টি এখন কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহের দিকে। অনলাইন প্রচারণার মাধ্যমে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নেতৃত্ব গ্রহণের জন্য তাকে উৎসাহিত করা হচ্ছে।

সোমবার বিকেলে সরকার সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করার পর অনলাইন প্ল্যাটফর্মগুলোতে ক্ষোভ ছড়িয়ে পড়ে। শাহ দ্রুত একজন ট্রেন্ডিং ব্যক্তিত্ব হয়ে ওঠেন। এক্স-এর একজন ব্যবহারকারী লিখেছেন, বলেন দাই, নেতৃত্ব নিন।

Reneta

আরেকজন লিখেছেন, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং নেপালের মধ্যে পার্থক্য হল আমাদের মধ্যে একজন সম্ভাব্য প্রধানমন্ত্রী আছেন যিনি ব্যক্তিগত স্বার্থ ছাড়া কেবল দেশের ভালোর জন্য কাজ করবেন।

আরেকজন মন্তব্য করেছেন, আমরা এখানেই থামতে পারি না, কলেজ পোশাক পরা ছাত্রছাত্রীসহ ১৯ জনের জীবন অত্যন্ত মূল্যবান। এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যালেনের মতো একজন নেতার প্রয়োজন যতক্ষণ না আমরা ফলাফলে পৌঁছাই। নেপালের ভবিষ্যৎকে নীরব করা যাবে না।

বালেন্দ্র শাহ কে?

বালেন্দ্র শাহ ব্যালেন নামে পরিচিত। তিনি কাঠমান্ডু মেট্রোপলিটন সিটির মেয়র। ১৯৯০ সালে কাঠমান্ডুতে জন্মগ্রহণ করেন। তিনি নেপালে সিভিল ইঞ্জিনিয়ারিং অধ্যয়ন করেন এবং পরে ভারতের বিশ্বেশ্বরায়া টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

রাজনীতিতে প্রবেশের আগে, মি. শাহ নেপালের আন্ডারগ্রাউন্ড হিপ-হপ জগতে একজন র‍্যাপার এবং গীতিকার হিসেবে সক্রিয় ছিলেন। প্রায়শই তার সঙ্গীতের মাধ্যমে দুর্নীতি এবং বৈষম্যের মতো বিষয়গুলো উত্থাপন করেন।

২০২২ সালে, তিনি কাঠমান্ডু মেয়র নির্বাচনে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। ৬১ হাজারেরও বেশি ভোট পেয়ে জয়ী হন। প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের প্রার্থীদের পরাজিত করেন।

তিনি সাবিনা কাফলেকে বিয়ে করেন এবং সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন। তিনি নিয়মিত নাগরিক ও রাজনৈতিক বিষয়গুলো নিয়ে জনসাধারণের সাথে যোগাযোগ করেন।

Jui  Banner Campaign
ট্যাগ: কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহকেপি শর্মার পদত্যাগজেড-জি প্রজন্মতরুণদের বিক্ষোভনেপালের প্রধানমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগকে বাদ দিলে ১২ ফেব্রুয়ারির নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

বাংলাদেশের প্রতি সমবেদনা স্কটল্যান্ডের, হুঁশিয়ারি বড় দলগুলোকে

ফেব্রুয়ারি ৭, ২০২৬

কমার একদিনের ব্যবধানে আবারও বেড়েছে স্বর্ণের দাম

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচন উপলক্ষে ১১–১২ ফেব্রুয়ারি সারাদেশে দোকান ও শপিং মল বন্ধ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
নিহত হুজাইফা সুলতানা আফনান, ছবি: প্রতিনিধির পাঠানো ছবি।

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত শিশু আফনানের মৃত্যু

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT