চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কী কারণে হঠাৎ সাউথ কোরিয়ায় সামরিক আইন জারি?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১১ পূর্বাহ্ণ ০৪, ডিসেম্বর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
সাউথ কোরিয়ায় নিরাপত্তা বাহিনী মোতায়েন, সামরিক আইন জারি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক-ইয়োল মঙ্গলবার রাতে হঠাৎ করেই মার্শাল ল’ বা সামরিক আইন জারি করেন, যা দেশটির গণতান্ত্রিক ইতিহাসে প্রায় ৫০ বছরে এই প্রথম। ইয়ুন তার জাতীয় ভাষণে দাবি করেন, তিনি রাষ্ট্রবিরোধী শক্তি ও উত্তর কোরিয়ার হুমকির বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছেন।

আজ (৪ডিসেম্বর) বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, মার্শাল ল’ ঘোষণার পেছনে কোনো বাইরের হুমকি নয়, বরং প্রেসিডেন্টের নিজস্ব রাজনৈতিক সংকট ছিল। চলতি বছরের এপ্রিলে বিরোধী দলের জয়ে তার সরকার কার্যত পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। তার জনপ্রিয়তা ১৭ শতাংশে নেমে আসে। বিভিন্ন দুর্নীতি কেলেঙ্কারি, বিশেষ করে ফার্স্ট লেডির বিরুদ্ধে ওঠা অভিযোগ, সরকারের বিরুদ্ধে ক্ষোভ বাড়িয়ে তোলে।

মার্শাল ল’ ঘোষণার পর, সাউথ কোরিয়ার রাজধানী সিউলে হাজার হাজার মানুষ সংসদের সামনে প্রতিবাদে জমায়েত হয়। বিরোধী দলের আইনপ্রণেতারা দ্রুত একটি জরুরি ভোটের মাধ্যমে মার্শাল ল’ প্রত্যাহারের প্রস্তাব দেন। পরে, সংসদের ভোটে এই পদক্ষেপ বাতিল হয় এবং প্রেসিডেন্ট ইয়ুন সেই ফল মেনে নেন।

মার্শাল ল-আই হলো একটি সাময়িক শাসন ব্যবস্থা, যেখানে নাগরিক কর্তৃপক্ষ কার্যকরভাবে কাজ করতে অক্ষম হলে সামরিক বাহিনী শাসন প্রতিষ্ঠা করে। এটি দক্ষিণ কোরিয়ায় সর্বশেষ ১৯৭৯ সালে ঘোষণা করা হয়েছিল, যখন সামরিক শাসক পার্ক চুং-হি হত্যা হন। ১৯৮৭ সালে দেশটি সংসদীয় গণতন্ত্রে রূপান্তরিত হওয়ার পর থেকে এটি আর কখনো ব্যবহৃত হয়নি।

প্রেসিডেন্ট ইয়ুনের এই পদক্ষেপ দক্ষিণ কোরিয়ার গণতন্ত্রের জন্য বড় একটি চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা বলেন, এটি দেশের আন্তর্জাতিক ভাবমূর্তির ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে, এমনকি ২০২১ সালের মার্কিন ক্যাপিটাল হামলার চেয়েও মারাত্মক হতে পারে।

এখন প্রশ্ন উঠছে, এই অস্বাভাবিক পদক্ষেপের পর দক্ষিণ কোরিয়ার রাজনীতিতে কী পরিবর্তন আসবে এবং প্রেসিডেন্ট ইয়ুনের ভবিষ্যত কী হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মার্শাল লসাউথ কোরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিরীহ নেতাকর্মীরা: কাদের সিদ্দিকী

আগস্ট ৬, ২০২৬
বাংলাদেশের জেলা মানচিত্র, দিগন্তের উপর কৃষি জমি ও নদী দেখানো. Channel i News - চ্যানেল আই নিউজ

মাছ ধরা নিয়ে ঝগড়া: বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ

আগস্ট ৬, ২০২৬

বাংলাদেশ আবৃত্তি ফেডারেশন উৎসব-২০২৬ অনুষ্ঠিত

আগস্ট ৬, ২০২৬

গালি খাওয়া তো আমার একটা নিয়তি: মোস্তফা সরয়ার ফারুকী

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT