নির্বাচন, প্রচারণা, বক্তব্য–পাল্টা বক্তব্য, আস্থা–অনাস্থার যোগ-বিয়োগ—সব মিলিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে চলছে নানা হিসাব-নিকাশ। খালেদা জিয়ার অসুস্থতা, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, ওসমান হাদীর ওপর হামলা, নির্বাচনী মাঠে জামায়াতের অবস্থান, এনসিপির মাঠ গোছানো—সব মিলিয়ে ঘটনাবহুল এক সময়ে এসেছে নতুন একটি সংবাদ। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের লন্ডনের পথে যাত্রা। দীর্ঘ সময় ধরে যুক্তরাজ্যে নির্বাসিত তারেক রহমান যখন দেশে ফেরার ঘোষণা দিয়েছেন, ঠিক তার কিছুদিন আগেই সেই যুক্তরাজ্যের পথই পাড়ি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।







