চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাটকের জনপ্রিয় এই অভিনেতাকে চেনা যায়, কে তিনি?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩১ অপরাহ্ন ৩১, আগস্ট ২০২২
বিনোদন
A A

চরিত্র অভিনেতা হিসেবে নানা ধরনের এক্সপেরিমেন্টে জুড়ি নেই এই সময়ের দর্শকপ্রিয় অভিনেতা মুশফিক ফারহানের! আরও একবার তেমন চরিত্র রূপদান করলেন ভার্সেটাইল এই অভিনেতা।

‘মধ্যবিত্ত’ থেকে ‘সুইপার ম্যান’ হয়ে ম্যানহোলে ঢুকে পড়া, দারোয়ান থেকে লেগুনা ড্রাইভার কিংবা কক্সবাজারের একজন জেলে; সব চরিত্র দিয়ে দর্শকের তাগ লাগিয়ে দিয়েছেন ‘কথাবন্ধু’ থেকে অভিনেতা হওয়া মুশফিক ফারহান।

সেই ধারাবাহিকতায় এবার তিনি ‘পাগল’-এর চরিত্র করছেন। মাথা ভর্তি লম্বা চুল, মুখ ঢেকে আছে গোঁফ দাড়িতে, ময়লা ছেঁড়া জামা প্যান্ট পরে রাস্তায় শুয়ে থাকা কিংবা কাগজ হাতে পথে পথে ঘুরে বেড়ানো এক পাগলের চরিত্রে দেখা যাবে মুশফিক ফারহানকে। পরিচালক মাহমুদ মাহিনের ‘গল্পটা প্রেমের’ নাটকে এমনটা দেখা যাবে। পরিচালক জানালেন, তিনদিন শুটিং করে ইতোমধ্যে কাজ শেষ করেছেন। এটি নিরেট প্রেমের গল্প।

এতে আরও অভিনয় করেন সামিরা খান মাহি ও সেমন্তী সৌমি। সিডি চয়েজ ড্রামা’র ইউটিউবে ‘গল্পটা প্রেমের’ নাটকটি সেপ্টেম্বরেই প্রচার হবে।

মুশফিক ফারহান বলেন, অভিনয়টাই আমার জব। আমি সবসময় এটা মন দিয়ে করি। যে কোনো চরিত্র যদি পছন্দ হয় তবে সেটা সর্বোচ্চ চেষ্টা দিয়ে পোট্রে করি। চ্যালেঞ্জ নিয়ে যতগুলো কাজ করেছি দর্শকের ভালোবাসায় দিনশেষে অ্যাপ্রিসিয়েশন পেয়েছি। ‘গল্পটা প্রেমের’ কাজটিও চমৎকার হয়েছে। পরিচালক মাহিনের সঙ্গে আমার বোঝাপড়াটা অন্যরকম। পরস্পরের চাওয়াটা বুঝি বলেই আমরা দর্শকদের ভালো ভালো কাজ উপহার দিতে পারি।

পরিচালক মাহমুদ মাহিন জানান, দারোয়ান ও বাড়ির কাজের মেয়ের প্রেমের গল্প। যেহেতু এটা নাটক, তাই গল্পে বিভিন্ন নাটকীয়তা রয়েছে।

Reneta

মাহমুদ মাহিন বলেন, এখানে আমি সুন্দর একটি গল্প বলতে চেয়েছি। ফারহান পাগলের চরিত্র দুর্দান্তভাবে ফুটিয়ে তুলেছে। তার পাগল অভিনয় দেখে এতোটাই মুগ্ধ হয়েছি আরেকটি কনসেপ্ট মাথায় এসেছে। সেটি আগামী মাসে শুটিং করবো। আমার বিশ্বাস, পূর্বের মত আগামী কাজগুলো ভালো হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দারোয়াননাটকমধ্যবিত্তমাহিনমুশফিক ফারহানলিড বিনোদনসামিরা খান মাহিসিডি চয়েজসুইপার ম্যানসেমন্তী সৌমি
শেয়ারTweetPin

সর্বশেষ

মার্কিন অবরোধের হুমকিতে বন্ধ হতে পারে ইরানের তেল বিক্রি

এপ্রিল ১৩, ২০২৬

আরাকান আর্মির লক্ষ্য ২০২৭ সালের মধ্যে রাখাইনের পূর্ণ নিয়ন্ত্রণ

এপ্রিল ১৩, ২০২৬

শেষ শ্রদ্ধায় তারকাদের ঢল, আবেগে ভাসলো মুম্বাই

এপ্রিল ১৩, ২০২৬

জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নিলে সরকার পার পাবে না: জামায়াত আমির

এপ্রিল ১৩, ২০২৬

পয়লা বৈশাখে নিরাপত্তায় ‘বিশেষ ব্যবস্থা’, হুমকি নেই: র‍্যাব ডিজি

এপ্রিল ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT