চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ওয়াগনার বাহিনী দেখিয়ে দিয়েছে, রাশিয়া আসলে কত দুর্বল!’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৫ অপরাহ্ন ২৫, জুন ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

পুতিনের ‘পাচক’ নামে পরিচিত প্রিগোঝিন ২০১৪ সালে ‘ওয়াগনার মার্সিনারি গ্রুপ’ নামে বেসরকারি বাহিনী তৈরি করেন। রুশ সেনাকে ইউক্রেন হামলায় সাহায্যের পাশাপাশি দেশে দেশে ভাড়ায় যুদ্ধ করে বেড়ানো এই বাহিনী বিষয়ে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি।

শুক্রবার (২৩ জুন) প্রিগোঝিন অভিযোগ তুলেছিলেন, রাশিয়ার সেনা তার ওয়াগনার গ্রুপের উপরই আক্রমণ চালাচ্ছে। তখন প্রত্যাঘাতের হুমকি দিয়েছিল ওয়াগনার গ্রুপের প্রধান। দক্ষিণ রাশিয়ার রস্তভ-অন-ডন শহর হেলায় দখলও করে এই ভাড়াটে বাহিনী।

এই অবস্থার সুযোগ নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি বলেন, ‘ওয়াগনার দেখিয়ে দিয়েছে, রাশিয়া আসলে কত দুর্বল! পুতিন খুব ভয় পেয়েছেন। ওয়াগনারের হাত থেকে বাঁচতে গা ঢাকা দিয়েছেন। এই মুহূর্তে ক্রেমলিনের সবচেয়ে বড় দুশ্চিন্তা, গৃহযুদ্ধের সুযোগ নিয়ে পশ্চিম কী করে বসে!’

তবে শনিবার (২৪ জুন) বেলারুশের নেতার সাথে সফল বৈঠকের পর প্রিগোঝিন জানিয়েছেন, তিনি তার বাহিনীকে নির্দেশ দিয়েছেন, মস্কোমুখী পথ থেকে ফিরে আসতে। কারণ হিসাবে উল্লেখ করা হয়, মস্কো দখলে যে রক্তপাত হবে, তা এড়াতেই এই সিদ্ধান্ত। ক্রেমলিনের মুখপাত্রও জানিয়েছেন, ওয়াগনারের প্রধান রাশিয়া ছেড়ে বেলারুশ যেতে সম্মত হয়েছেন।

বৈঠকের পর রাশিয়ার আইন মেনে তার বিরুদ্ধে যে কোনও রকম ফৌজদারি ব্যবস্থা নেয়া আটকাতে প্রিগোঝিন বেলারুশে চলে যাবেন। বিদ্রোহের কারণে তাঁর উপর যে সব ফৌজদারি অভিযোগ আনা হয়েছে, তা-ও প্রত্যাহার করবে ক্রেমলিন।

রাশিয়ার ক্ষমতা দখলের পর এই প্রথম এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন পুতিন। গত ৩৬ ঘণ্টার বিদ্রোহ পুতিনের একটানা ২৩ বছরের শাসনের উপর ক্ষতের সৃষ্টি করেছে।

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়াগনার বাহিনীপুতিনবিদ্রোহরাশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

পাকিস্তানের বিপক্ষে খেলব না আমরা বলিনি: সূর্যকুমার

ফেব্রুয়ারি ৫, ২০২৬

টানা তৃতীয়বার ‘‘মার্কেট লিডার (টিভি)’’ পুরস্কার জিতল টিভি হাট

ফেব্রুয়ারি ৫, ২০২৬

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

ফেব্রুয়ারি ৫, ২০২৬

২০ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

ওটিটিতেও সব রেকর্ড ভেঙে দিলো ‘ধুরন্ধর’!

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT