আন্তর্জাতিক

স্বামীর সঙ্গে ছবি তুলতে গিয়ে তীব্র স্রোতে ভেসে গেলেন স্ত্রী

স্রোতে ভেসে যাওয়া অবস্থায় স্বামী-স্ত্রী ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্রোতে ভেসে যাওয়া অবস্থায় স্বামী-স্ত্রী ছবি তুলছেন, জলরাশি চারপাশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের মুম্বাইয়ের বান্দ্রায় স্বামীর সঙ্গে ছবি তুলতে গিয়ে জোয়ারের পানিতে ভেসে গিয়েছিলেন এক নারী। একদিন পর মুম্বাই কোস্ট গার্ড তার লাশ উদ্ধার করে।

এনডিটিভি জানায়, গত ৯ জুন বান্দ্রা ফোর্টের কাছের ব্যান্ডস্ট্যান্ডের নিকটবর্তী সৈকতে জোয়ারের সময় ছবি তুলছিলেন এক দম্পতি। এই সময় জোয়ারের পানির টানে জ্যোতি সোনার নামের ওই নারী স্রোতে ভেসে যান।

কর্মকর্তারা জানায়, সোনার তার স্বামী মুকেশের সাথে একটি পাথরের ওপর বসে ছবি তুলছিলেন। ওই সময় তাদের তিন সন্তান দূরে দাঁড়িয়ে ছিল।

ডুবে যাওয়ার সময় রেকর্ড করা একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। ভিডিওতে দেখা যায়, সোনার পানিতে ভেসে গেলে তার বাচ্চারা চিৎকার করতে থাকে। প্রত্যক্ষদর্শীরা তাৎক্ষণিকভাবে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। প্রায় ২০ ঘণ্টা উদ্ধার অভিযানের পর ১০ জুন মুম্বাই কোস্ট গার্ড তার মৃতদেহ উদ্ধার করে।

ঐ নারীর স্বামী মুকেশ পুলিশকে জানান, ওই সময় একজন লোক তাকে টান দিলে তিনি ভেসে যাওয়া থেকে রক্ষা পান। কিন্তু সোনার পানির তীব্র স্রোতে ভেসে যাযন। তিনি বলেন, আমি আমার ভারসাম্য হারিয়ে ফেলেছিলাম এবং আমরা দুজনেই পিছলে পড়ে গিয়েছিলাম।

বিষয়:জোয়ার ভারত মুম্বাই স্বামী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…