বাংলাদেশ

প্রাথমিক বিদ্যালয় খোলা কবে, জানা যাবে আজ

বাংলাদেশের স্কুলে শিক্ষার্থীরা স্কুলে ফিরে আনন্দিত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা স্কুলে ফিরে আনন্দের সাথে বই নিয়ে হাঁটছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে প্রাথমিক বিদ্যালয়। তবে কবে থেকে প্রাথমিক বিদ্যালয় খুলে দেয়া হবে সেই বিষয়ে আজ ২৮ জুলাই রোববার সিদ্ধান্ত জানানো হবে।

শনিবার ২৭ জুলাই এ তথ্য জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ।

তিনি বলেন, রোববার প্রাথমিক বিদ্যালয় খুলে দেয়া বিষয়ে বৈঠকে বসবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। তবে চলতি সপ্তাহে প্রাথমিক বিদ্যালয় খুলে দেয়া হতে পারে।

এর আগে গত বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন জানান, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত স্কুল বন্ধ থাকবে।

বিষয়:খোলা প্রাথমিক বিদ্যালয় সিদ্ধান্ত আজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…