চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যামেরার বাইরে মানবিক সালমান!

চিকিৎসার খরচ মেটানোর সামর্থ্য ছিল না রাহুলের, সাহায্য করেছিলেন সালমান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪১ অপরাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০২৬
বিনোদন
A A

১৯৯০ সালে ‘আশিকী’ ছবির মাধ্যমে ঝড় তুলেছিলেন অভিনেতা রাহুল রায়। তারপর ক্রমশ বলিউড থেকে দূরে সরে যান তিনি। ২০২০ সালটা নানা অসুস্থতার মধ্যে দিয়ে কেটেছে তার।

২০২০ সালে ‘এলএসি’ ছবির শুটিং করছিলেন রাহুল রায়। সেই সময়ে শুটিং চলাকালীন ব্রেন স্ট্রোক হয়েছিল রাহুলের। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাকে। মস্তিষ্ক ও হৃদ্‌যন্ত্রে অ্যাঞ্জিয়োগ্রাফি করানো হয়েছিল তার। মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রাহুল। হাসপাতালে বিল হয়েছিল বড় অঙ্কের! সেই সময়ে তার পাশে এসে দাঁড়ান সালমান খান।

ভাইজানই নাকি সমস্ত বিল মিটিয়ে দিয়েছিলেন। সালমানের প্রতি কৃতজ্ঞতা বজায় রেখে রাহুল বলেন, “সবাই বলে, সালমানের এই দোষ, ওই দোষ। কিন্তু আমার কাছে উনি খুব ভাল মানুষ।”

সাহায্য করলেও তা কখনও সংবাদমাধ্যমের কাছে জানাননি সালমান। বলি তারকার এই বিষয়টিই তার সবচেয়ে পছন্দের বলে জানান ‘আশিকী’ অভিনেতা।

এই সাক্ষাৎকারে রাহুলের সঙ্গে ছিলেন তার বোন প্রিয়াঙ্কা। তিনিই সালমানের প্রসঙ্গ নিয়ে এসেছিলেন। তিনি বলেন, “আমি সালমানকে ধন্যবাদ জানাতে চাই। কারণ যা যা বিল বাকি ছিল, সব সালমান মিটিয়ে দিয়েছিলেন। উনি নিজে ফোন করে জানতে চেয়েছিলেন, কোন সাহায্য লাগবে কিনা। পরে যেটুকু বিল বাকি ছিল, সেটুকুও তিনি এখন মিটিয়ে দিয়েছেন।”

রাহুল অসুস্থ হয়ে পড়ার পরে সেই সময়ে ‘এলএসি’ ছবির পরিচালকও চিকিৎসার খরচ দিয়েছিলেন। তবে বেশিরভাগ টাকাই দিয়েছিলেন সালমান। প্রিয়াঙ্কাও বলেন, “এত সাহায্য করার পরেও সংবাদমাধ্যমকে একটি কথাও বলেননি সালমান। অসাধারণ মনের মানুষ উনি।”

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনেতাআশিকীরাহুল রায়সালমান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

৩ মাসের মধ্যেই সড়কে নামছে দেশীয় ইলেকট্রিক যানবাহন

এপ্রিল ২৫, ২০২৬

ফুটপাত দখলমুক্ত করতে মাঠে অস্থায়ী মার্কেটের পরিকল্পনা ডিএনসিসির

এপ্রিল ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

এপ্রিল ২৫, ২০২৬

আবাসন প্রকল্প: তিন দফা সময় বাড়িয়েও লক্ষ্য পূরণে ব্যর্থ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ

এপ্রিল ২৫, ২০২৬

পিএসএলের ফাইনাল মাঠে বসে দেখার অনুমতি পেল দর্শক

এপ্রিল ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT