চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার ভিডিও মেসেজ চালু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৭ অপরাহ্ন ২৮, জুলাই ২০২৩
তথ্যপ্রযুক্তি
A A

হোয়াটসঅ্যাপের আরও একটি নতুন ফিচারের চালু করলেন মেটা প্রধান মার্ক জুকারবার্গ। এখন থেকে ব্যবহারকারীরা এই মেসেজিং অ্যাপের মাধ্যমে সরাসরি ৬০ সেকেন্ডের ভিডিও বার্তা পাঠাতে পারবেন।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গতকাল ২৭ জুলাই বৃহস্পতিবার এই সংক্রান্ত ঘোষণা করেন মেটা প্রধান মার্ক জুকারবার্গ।

এর আগে হোয়াটসঅ্যাপে ভিডিও ফাইল অ্যাটাচ করে পাঠানো যেত। ব্যক্তিগত কোনও মেসেজ হলেও প্রথমে তা রেকর্ড করে তারপর তা ভিডিও ফাইল আকারে পাঠাতে হত। তবে এবার অ্যাপের মাধ্যমেই তাৎক্ষণিকভাবে রেকর্ড করে সাথে সাথেই সেন্ড করা যাবে ভয়েস মেসেজের মতোই।

হোয়াটসঅ্যাপে চ্যাট বক্সে ডানদিকে নীচে থাকা মাইক অপশনে ক্লিক করে ভয়েস মেসেজ পাঠানো হয়। সেখানে ক্লিক করলেই ভিডিও মোডে সুইচ করার অপশন সামনে আসবে। অপশনটি সিলেক্ট করে ট্যাপ করে রেখে ভিডিও বার্তা রেকর্ড করা যাবে। বার্তা রেকর্ড করা হলে তা সাথে সাথেই সেন্ড করা যাবে।

ইউজারদের সুবিধার জন্য এর আগে একাধিক ফিচার নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। আগে শুধুমাত্র মেসেজিং প্ল্যাটফর্ম ছিল অ্যাপটি। এখন এই অ্যাপের মাধ্যমে ফাইল পাঠানো সহজ হয়েছে। পাশাপাশি ভিডিও কল, অডিও কলের মতো ফিচার আরও কাছাকাছি নিয়ে এসেছে বার্তা প্রেরক ও প্রাপককে।

Jui  Banner Campaign
ট্যাগ: মার্ক জুকারবার্গহোয়াটসঅ্যাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নির্বাচনী ছুটিতেও মেট্রোরেল চলবে, ভোটের দিন থাকবে বাড়তি ট্রেন

ফেব্রুয়ারি ৫, ২০২৬

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন যুব ও ক্রীড়া উপদেষ্টা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবদিন মাস্টারের মৃত্যুতে জেদ্দায় শোকসভা ও দোয়া মাহফিল

ফেব্রুয়ারি ৫, ২০২৬

আমি দুঃখিত: এপস্টেইনের সঙ্গে কাটানো সময় নিয়ে বিল গেটস

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

স্থানীয়ভাবে পরিচালিত অভিযোজনের জাতীয় কাঠামো চালু করল বাংলাদেশ

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT