চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কী সুবিধা থাকছে টুইটারের প্রতিদ্বন্দ্বী ‘থ্রেডস’ অ্যাপে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৫ পূর্বাহ্ন ০৬, জুলাই ২০২৩
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A

ইলন মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাপ টুইটারের সাথে প্রতিযোগিতায় নামতে নতুন অ্যাপ চালু করেছে ফেসবুক এবং ইনস্টাগ্রামের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান মার্ক জুকারবার্গের মেটা। নতুন এই অ্যাপটির নাম ‘থ্রেডস’। বিশেষজ্ঞরা বলছেন, থ্রেডসে সাম্প্রতিক পরিবর্তন নিয়ে অসন্তুষ্ট টুইটার ব্যবহারকারীদের আকৃষ্ট করবে।

বিবিসি জানিয়েছে, থ্রেডস এখন যুক্তরাজ্যসহ ১০০ টিরও বেশি দেশে ডাউনলোডের জন্য উন্মুক্ত করা হয়েছে। তবে এখনই ইউরোপীয় ইউনিয়নে চালু হচ্ছে না থ্রেডস। তবে যুক্তরাজ্যের ব্যবহারকারীরা অ্যাপটি ব্যবহার করতে পারছেন। এই অ্যাপ এবং টুইটারকে ঘিরে দুই প্রতিষ্ঠান প্রধানের এক ধরণের দ্বন্দ্ব তৈরি হয়েছে।

সম্প্রতি মেটার নতুন অ্যাপ থ্রেডস নিয়ে একটি পোস্টে প্রতিষ্ঠান প্রধান মার্ক জুকারবার্গ বলেন, প্ল্যাটফর্মটি  ইউজার ফ্রেন্ডলি। শেষ পর্যন্ত এটাই হবে অ্যাপটির সাফল্যের চাবিকাঠি।

এদিকে টুইটার প্রধান ইলন মাস্ক প্রতিক্রিয়া জানিয়েছেন, ইনস্টাগ্রামে যন্ত্রণা লুকানোর মিথ্যা সুখে লিপ্ত হওয়ার চেয়ে, টুইটারে অপরিচিতদের দ্বারা আক্রান্ত হওয়া অনেক ভাল।

থ্রেডস কেমন হচ্ছে বা এই অ্যাপে কী থাকছে তা নিয়ে সম্প্রতি বিস্তারিত জানিয়েছেন মার্ক জুকারবার্গ। 

  • প্রথম দুই ঘণ্টায় অ্যাপটিতে দুই মিলিয়ন সাইন আপ করা হয়েছে বলে জানিয়েছেন জুকারবার্গ।
  • ব্যবহারকারীরা এই অ্যাপে সর্বোচ্চ ৫০০ অক্ষরের লেখা পোস্ট করতে পারবে। এতে টুইটারের মতো অনেক বৈশিষ্ট্য রয়েছে।
  • জুকারবার্গ নতুন অ্যাপটিকে প্রাথমিক সংস্করণ বলে অভিহিত করেছেন। পরবর্তী সময়ে এতে অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাপের মতো যোগাযোগ করার ক্ষমতাসহ অতিরিক্ত বৈশিষ্ট্যগুলো যুক্ত হবে।
  • থ্রেডস একটি স্বতন্ত্র অ্যাপ হওয়া সত্ত্বেও, ব্যবহারকারীরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করে লগ ইন করতে এবং ওই অ্যাকাউন্ট এর নাম বহন করতে পারবেন। তবে থ্রেডসের জন্য তাদের প্রোফাইল কাস্টমাইজ করার একটি অপশন আছে।
  • ব্যবহারকারীরা ইনস্টাগ্রামে যেই অ্যাকাউন্টগুলো অনুসরণ করেন তা থ্রেডসের জন্যও বেছে নিতে পারবেন।
  • ব্যবহারকারীরা ইনস্টাগ্রামকে ব্যক্তিগত রেখে থ্রেডসকে সর্বজনীন করতে পারবেন।
  • থ্রেডসের পোস্ট ইনস্টাগ্রামে শেয়ার করা যাবে। পাঁচ মিনিট পর্যন্ত দৈর্ঘ্যের লিঙ্ক, ছবি এবং ভিডিও যেকোনো প্লাটফর্ম থেকে অপরটিতে শেয়ার করা যাবে।
  • ব্যবহারকারীরদের জন্য এতে একটি ফিড আছে, যাকে ‘থ্রেড’ বলা হয়। এই থ্রেডে তারা অনুসরণকৃতদের সাজেস্টেড থ্রেডসের আপডেটগুলো দেখতে পারবেন।
  • ব্যবহারকারীরা কে বা কারা তাদের মেনশন করতে পারবে তা নিয়ন্ত্রণ করতে পারবেন। সেইসাথে নির্দিষ্ট শব্দ ধারণ করে এমন পোস্টের উত্তর ফিল্টার করতে পারবেন।
  • এছাড়াও অন্যান্য প্রোফাইলগুলোকে ফলো, ব্লক, রেস্ট্রিকটেড বা রিপোর্ট করাও সম্ভব। ব্যবহারকারীর ইনস্টাগ্রামে ব্লক করা যেকোনো অ্যাকাউন্ট থ্রেডে স্বয়ংক্রিয়ভাবে ব্লক হয়ে যাবে।

মোটকথা, মেটা থ্রেডসের সাথে ইনস্টাগ্রামের সম্পর্কের ওপর জোর দিচ্ছে। এদিকে মিডিয়া কভারেজে টুইটারের সাথে এর মিলের বিষয়টি প্রাধান্য পাচ্ছে। কিছু বিনিয়োগকারী অ্যাপটিকে “টুইটার হত্যাকারী” হিসেবে বর্ণনা করছেন।

Reneta

 

Jui  Banner Campaign
ট্যাগ: ইলন মাস্কটুইটারথ্রেডসমার্ক জুকারবার্গ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কারাদণ্ডের বদলে জরিমানা রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন লিয়াকত আলী খাঁন মুকুল

ফেব্রুয়ারি ৭, ২০২৬

অবশেষে সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করলো বার্সেলোনা

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন ঝড়ের আভাস!

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT