ভারতের নয়াদিল্লীতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে যোগদান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে দ্বিপাক্ষিক সফরে আজ রাতে ঢাকায় এসেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। রাতে তার সম্মানে একটি ভোজসভার আয়োজন করা হয়, যেখানে স্থান পেয়েছে দেশীয় মুখরোচক খাবার।
গতকাল (১০ সেপ্টেম্বর) রোববার রাতে রাজধানী ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ম্যাক্রোঁর সম্মানে আয়োজিত নৈশভোজে স্থান পেয়েছে বেশ কিছু দেশীয় ঐতিহ্যবাহী খাবার। ভোজসভার আয়োজন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মেনুতে প্রারম্ভিক খাবারের তালিকায় ছিল, পিঁয়াজুসহ ধুমায়িত ইলিশ এবং সমুচা। সাথে ছিল স্যুপ, যা রুটি এবং মাখন দিয়ে পরিবেশন করা হয়।
প্রধান খাদ্য তালিকায় উপাদান ছিল, ঢাকার ঐতিহ্যবাহী খাসির মাংসের কাচ্চি বিরিয়ানি, গরুর কাবাব, চিকেন কোর্মা, ঐতিহ্যবাহী লুচি ও রোস্টেড লবস্টার।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর জন্য পরিবেশিত ডেজার্ট আইটেমের মধ্যে ছিল গ্রামবাংলার ঐতিহ্যবাহী পাটিসাপটা পিঠা, মিষ্টি দই, রসগোল্লা এবং তাজা ফল।
পানীয় হিসেবে পরিবেশণ করা হয়, বিভিন্ন তাজা ফলের জুস। এর মধ্যে ছিল দেশীয় ফল আমড়ার জুস। এছাড়াও ছিল কোমল পানীয়, পানি, চা এবং কফি ।








