চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মনোনয়ন বাতিল হওয়ায় সাংবাদিকের প্রশ্নে রেগে গিয়ে যা বললেন বিএনপির বহিষ্কৃত নেতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২০ অপরাহ্ণ ০৩, ডিসেম্বর ২০২৩
- সেমি লিড, রাজনীতি
A A

বিএনপির বহিষ্কৃত নেতা কিশোরগঞ্জ-২ আসনের স্বতন্ত্রপ্রার্থী মেজর (অবসরপ্রাপ্ত) আখতারুজ্জামানের মনোনয়ন বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

রোববার (৩ ডিসেম্বর) দুপুরে যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ তার মনোনয়ন বাতিল করেন। তিনি জানান, হলফনামায় মামলা ও ব্যাংক ঋণের তথ্য গোপন করায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

পরে, জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষের সামনে গণমাধ্যম কর্মীরা তার কাছে জানতে চান তিনি আপিল করবেন কিনা।  জবাবে চআখতারুজ্জামান বলেন, আপিল করব কি-না সেটা তো দলের সিদ্ধান্ত। দল যদি বলে করব। আমি বিএনপি করি বিএনপি করতাম সারা জীবন বিএনপি করবো।

আপনি তো বিএনপি থেকে মনোনয়ন নেননি বা বিএনপি তো নির্বাচনে যাচ্ছেনা এমন প্রশ্নের জবাব তিনি রেগে গিয়ে বলেন, আপনি  বলার কে আমি বিএনপি কি-না? আপনি কে?

আপনি তো স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র তুলেছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি স্বতন্ত্র প্রতিবাদ, কি বলেছি সাংবাদিক সাহেব। বুইজ্জা প্রশ্ন করবেন। আননেসেসারি লিডিং প্রশ্ন করবেন না।  কি সাংবাদিকতা করেন কথা না জেনে কথা বলেন।’

আপনি তো দলের প্রার্থী না তো দল বললে আপিল করবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আরে বাবা আমি দলের প্রার্থী না কখনো বলেছি। আমি তো এখনো বলছি দল বললে।

Reneta

আপনি তো স্বতন্ত্রপ্রার্থী এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রার্থীর সঙ্গে দলের সম্পর্ক কি? আমি প্রার্থীতা করেছি দলের সঙ্গে প্রতিবাদ করে। এখন যদি দল বলে করো না!

আপনার মনোনয়নপত্র বাতিলের পেছনে ষড়যন্ত্র বা অন্য কিছু দেখতেছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ষড়যন্ত্র কি, আমার কাগজপত্র বৈধ না এখানে ষড়যন্ত্রের কি আছে।

আপনি একজন সাবেক সংসদ সদস্য হিসাবে আপনার কাগজপত্র সঠিক করে দাখিল করার কথা ছিল এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গত পাঁচ বছর পর্যন্ত আমার নামে কোন মামলা-মোকদ্দমা নাই। নির্বাচনী আইনের মধ্যে লেখা আছে পাঁচ বছরেরটা দরকার। পাঁচ বছরের বাইরেরটাতো লেখার দরকার নাই।

এছাড়া কিশোরগঞ্জ-২ আসনে হলফনামায় মামলার তথ্য গোপন করায় গণতন্ত্রী পার্টির প্রার্থী আশরাফ আলী ও তৃণমূল বিএনপির প্রার্থী আহসান উল্লাহর মনোনয়ন বাতিল করা হয়েছে।

এ আসনে মীর আবু তৈয়ব মো. রেজাউল করিম (গণফ্রন্ট), অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন (স্বতন্ত্র), আলেয়া (এনপিপি), মো. আব্দুল কাহহার আকন্দ (আওয়ামী লীগ) ও মো. বিল্লাল হোসেন (বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট) নির্বাচনে অংশ নেবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আক্তারুজ্জামানবিএনপিমনোনয়নপত্র বাতিলরাজনীতি
শেয়ারTweetPin

সর্বশেষ

৮ ব্র্যান্ডের ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রায় মার্কারি, ব্যবহার না করার পরামর্শ

আগস্ট ৫, ২০২৬

এখনও ফিফার প্রতিশ্রুত টাকা পায়নি আয়োজক শহরগুলো, চাপে ফিফা

আগস্ট ৫, ২০২৬

সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি হবে জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস (সংগৃহীত)।

জুলাই গণঅভ্যুত্থান জাতির ঐক্যের শক্তির প্রতীক: ড. ইউনূস

আগস্ট ৫, ২০২৬

ওয়ারিকানে বিধ্বস্ত পাকিস্তান, সাজিদ-উসমানে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT