চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উপদেষ্টা পরিষদের বৈঠকে কী আলোচনা, জানালেন প্রেস সচিব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৩ অপরাহ্ন ২৪, মে ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

উপদেষ্টা পরিষদের বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, তা জানিয়ে সামাজিক মাধ্যমে পোষ্ট দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (২৪ মে) বিকাল ৫টায় নিজের ফেসবুক পেইজে একটি পোষ্ট দিয়েছেন তিনি।

পোষ্টে প্রেস সচিব লিখেছেন, আজ শনিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে উপদেষ্টা পরিষদের এক অনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের উপর অর্পিত তিনটি প্রধান দায়িত্ব (নির্বাচন, সংস্কার ও বিচার) বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীর শের-ই-বাংলা নগর এলাকায় পরিকল্পনা কমিশনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।


শফিকুল আলম লিখেছেন, দায়িত্ব পালনে বিভিন্ন সময় নানা ধরনের অযৌক্তিক দাবি দাওয়া, উদ্দেশ্যপ্রণোদিত ও এখতিয়ার বহির্ভূত বক্তব্য এবং কর্মসূচি দিয়ে যেভাবে স্বাভাবিক কাজের পরিবেশ বাধাগ্রস্ত করে তোলা হচ্ছে এবং জনমনে সংশয় ও সন্দেহ সৃষ্টি করা হচ্ছে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে।

প্রেস সচিব লিখেছেন, দেশকে স্থিতিশীল রাখতে, নির্বাচন, বিচার ও সংস্কার কাজ এগিয়ে নিতে এবং চিরতরে এদেশে স্বৈরাচারের আগমন প্রতিহত করতে বৃহত্তর ঐক্য প্রয়োজন বলে মনে করে উপদেষ্টা পরিষদ। এ বিষয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনবে এবং সরকারের অবস্থান স্পষ্ট করবে।

তিনি আরও লেখেন, শত বাধার মাঝেও গোষ্ঠীস্বার্থকে উপেক্ষা করে অন্তর্বর্তী সরকার তার উপর দায়িত্ব পালন করে যাচ্ছে। যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয়, তবে সরকার সকল কারণ জনসমক্ষে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।

Reneta

সবশেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব লেখেন, অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানের জনপ্রত্যাশাকে ধারণ করে। কিন্তু সরকারের স্বকীয়তা, সংস্কার উদ্যোগ, বিচার প্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: উপদেষ্টা পরিষদপ্রধান উপদেষ্টাপ্রেস সচিব শফিকুল আলমফেসবুক পেইজফেসবুক পোষ্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পদত্যাগ করেছেন হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসান

মার্চ ৩১, ২০২৬

বাংলাদেশে হামের বাড়ন্ত ঝুঁকি: শরীরে কিছু ফুসকুড়ি, অবহেলা করলেই মৃত্যু!

মার্চ ৩১, ২০২৬

এশিয়ান কাপ বাছাইপর্ব শেষ ম্যাচ, ভারতের আগে বাংলাদেশ

মার্চ ৩১, ২০২৬
ছবি: রাজধানীর পাম্প গুলোতে যানবহনের দীর্ঘ লাইন

জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করতে যাচ্ছে সরকার

মার্চ ৩১, ২০২৬
২২শে মার্চ একটি অজ্ঞাত স্থান থেকে নিমিৎজ-শ্রেণির বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের ফ্লাইট ডেক থেকে একজন মার্কিন নৌসেনা একটি এফ/এ-১৮ই সুপার হর্নেট উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছেন, ছবি: সংগৃহীত।

ইরান যুদ্ধের খরচ আরব দেশগুলোর ওপর চাপাতে চান ট্রাম্প

মার্চ ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT