চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ার এমপিদের কৃতজ্ঞতা জানিয়ে ফেসবুক পোস্টে যা বললেন তারেক রহমান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১২ অপরাহ্ণ ১৬, নভেম্বর ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A
অস্ট্রেলিয়ার এমপিদের কৃতজ্ঞতা জানিয়ে ফেসবুক পোস্টে যা বললেন তারেক রহমান. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পার্লামেন্ট সদস্য অ্যাবিগেল বয়েড

বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে অস্ট্রেলিয়ার এমপিদের অবস্থান নেওয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘অনেক বাংলাদেশি (আমিও তাদের একজন) অস্ট্রেলিয়ার সেই সংসদ সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই, যারা বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার ও সুষ্ঠু নির্বাচনী প্রক্রিয়া নিয়ে স্পষ্ট ও নৈতিক অবস্থান প্রকাশ করেছেন।

রোববার (১৬ নভেম্বর) ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

পোস্টে তিনি লিখেন, বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ও সুষ্ঠু নির্বাচনকে ঘিরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো উঠে এসেছে, সে বিষয়ে স্পষ্টতা, সাহস এবং নৈতিক অবস্থান নিয়ে কথা বলায় অস্ট্রেলিয়ার যেসব সংসদ সদস্য এগিয়ে এসেছেন, তাদের প্রতি বাংলাদেশের জনগণসহ আমরাও আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তাদের এই বিবেচনাপ্রসূত অবস্থান সর্বজনীন গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি গভীর প্রতিশ্রুতি এবং বাংলাদেশের মানুষের কল্যাণের প্রতি আন্তরিক মনোভাবের প্রতিফলন।

পোস্টে তারেক রহমান লিখেন, এমন এক সংকটময় সময়ে অস্ট্রেলিয়ান এমপিদের সকল নির্বাচনী অংশগ্রহণকারীর নিরাপত্তা, মর্যাদা ও রাজনৈতিক অধিকারের প্রতি আহ্বান বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে গভীরভাবে মিলে যায়। তাদের এই বার্তা বিগত কয়েক মাস ধরে লক্ষ লক্ষ মানুষের যে দাবি—গণতন্ত্র তখনই শক্তিশালী হয়, যখন তা অন্তর্ভুক্তিমূলক, স্বচ্ছ এবং সহিংসতা ও ভয়ভীতি থেকে মুক্ত থাকে—ঠিক সেই সত্যকেই তুলে ধরে।

তিনি আরও লিখেন, অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা অত্যন্ত সততা ও আন্তরিকতার সঙ্গে এই উদ্বেগগুলোকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরছেন। অস্ট্রেলিয়ার সমাজে তাদের অবদান এবং মাতৃভূমির প্রতি তাদের অকৃত্রিম টান দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করেছে। তাদের এই সোচ্চার ভূমিকা—যা দেশপ্রেম থেকে উৎসারিত—বিশ্বের কাছে বাংলাদেশের বাস্তবতা ও জনগণের আকাঙ্ক্ষা স্পষ্ট করে তুলেছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিখেন, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের সম্পর্ক পারস্পরিক সম্মান, সহযোগিতা ও আস্থার ভিত্তিতে দাঁড়িয়ে আছে। বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানো অস্ট্রেলিয়ার প্রতিনিধিদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তাদের সমর্থন আমাদের স্মরণ করিয়ে দেয়—গণতন্ত্র রক্ষার দায় কেবল একটি দেশের নয়, বরং সমগ্র বিশ্বের। দেশগুলো যখন একে অপরের পাশে দাঁড়ায়, তখন শান্তি, ন্যায় ও অগ্রগতির পথে এগিয়ে যাওয়া আরও সহজ হয়ে ওঠে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়ান সংসদ সদস্যএমপি অ্যাবিগেল বয়েডজাতীয় নির্বাচনতারেক রহমাননিরাপত্তা নিয়ে উদ্বেগবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT