চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভূমিকম্পের টেকটনিক প্লেট কী?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৯ অপরাহ্ন ২১, নভেম্বর ২০২৫
- সেমি লিড, পরিবেশ, বাংলাদেশ
A A
টেকটনিক প্লেট পৃথিবীর ভূত্বকের বিশাল চলমান অংশ, যার ওপর মহাদেশ ও মহাসাগর অবস্থিত

টেকটনিক প্লেট পৃথিবীর ভূত্বকের বিশাল চলমান অংশ, যার ওপর মহাদেশ ও মহাসাগর অবস্থিত

পৃথিবীর ভূত্বক কোনো স্থির বা শক্ত একক স্তর নয়; বরং এটি বিভিন্ন স্তরে বিন্যস্ত, যেগুলোকে বলা হয় টেকটনিক প্লেট।

বিজ্ঞানীদের মতে, এই প্লেটগুলো ধীর কিন্তু ধারাবাহিক নড়াচড়াই পৃথিবীতে ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এবং নতুন পাহাড়-পর্বত সৃষ্টির অন্যতম প্রধান কারণ।

শুক্রবার রাজধানীসহ সারাদেশে সকাল ১০টা ৩৮ মিনিটে আঘাত হানা ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭। ভূমিকম্পে এক শিশুসহ কমপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ঢাকার বংশালের কসাইটুলিতে ৩, নরসিংদীতে ২ এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দেশের বিভিন্ন অংশে প্রায় ৬৭জন আহত হয়েছে।

ভূতত্ত্ব বিশেষজ্ঞরা জানিয়েছেন, পৃথিবীর উপরের স্তরে থাকা এসব প্লেট প্রতি বছর কয়েক সেন্টিমিটার হারে সরে যায়। তবে এই নড়াচড়া যখন হঠাৎ সংঘর্ষে পরিণত হয়, তখন সৃষ্টি হয় তীব্র ভূকম্প।

বাংলাদেশ প্রতিবেশী ভারতীয় ও ইউরেশীয় প্লেটের সংযোগস্থলের নিকটে অবস্থান করায় এই অঞ্চলটি বিশেষভাবে ভূমিকম্প ঝুঁকিপূর্ণ।

ভূতত্ত্ববিদরা বলছেন, টেকটনিক প্লেটের গভীর গতিবিধি আমরা চোখে দেখতে না পেলেও এর প্রভাব ভয়াবহ। পরিকল্পিত নগরায়ণ ও শক্ত ভবন নির্মাণ ছাড়া ভূমিকম্পের ভয়াবহতা কমানো সম্ভব নয়।

Reneta

বিশেষজ্ঞদের মতে, উন্নত ভূকম্প পর্যবেক্ষণ ব্যবস্থা চালু, পুরনো ভবনগুলো ঝুঁকিমুক্ত করা এবং জনগণকে সচেতন করাই ভবিষ্যৎ দুর্যোগ মোকাবিলার প্রধান উপায়।

এর আগে চলতি বছরের ৫ মার্চ রাজধানীতে মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬। তারও আগে ২৮ মে বাংলাদেশ সময় দিবাগত রাত ২টা ২৪ মিনিটের দিকে ভারতের মণিপুর রাজ্যের মোইরাং শহরের কাছাকাছি এলাকায় আরেকটি ভূমিকম্প আঘাত হানে। ওই সময়ও ভূমিকম্পে দেশের উত্তর-পূর্বাঞ্চলসহ রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী কয়েকটি জেলায় হালকা কম্পন অনুভূত হয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: টেকটনিক প্লেটপৃথিবীর ভূত্বকভূমিকম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

বিয়ে নয়, বাগদান!

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে চায় আমিরাত

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান অন্তত ছয় মাস যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত: আরাগচি

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে হঠাৎ স্বস্তির বৃষ্টি

এপ্রিল ১, ২০২৬

সিলেট জেলা স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা দেখে ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT