চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানে নির্বাচনী অচলাবস্থার পরে কী হতে চলেছে !

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৫ অপরাহ্ন ১১, ফেব্রুয়ারি ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

জঙ্গি সহিংসতা, রাজনৈতিক অস্থিরতা এবং স্বচ্ছতার নানান প্রশ্ন নিয়ে শেষ হয়েছে পাকিস্তানের জাতীয় নির্বাচন। নির্বাচনে কোনো দলই সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।

রয়টার্স জানিয়েছে, পাকিস্তান বর্তমানে অসংখ্য সমস্যার দ্বারপ্রান্তে। আর চলমান এই অস্থিরতার মধ্যেই নওয়াজ শরীফ এবং ইমরান খান, নিজের দলকে বিজয়ী ঘোষণা করেছেন।

খুব শিগগিরই প্রধানমন্ত্রী পদ প্রার্থীকে জাতীয় পরিষদে সংরক্ষিত আসনসহ একক সংখ্যাগরিষ্ঠতা বা ১৬৯টি আসনে জয়ী দেখাতে হবে। দেশটির জাতীয় পরিষদ ৩৩৬ টি আসন নিয়ে গঠিত। এর মধ্যে ২৬৬টি আসনে জনগণ সরাসরি ভোট দেন এবং বাকি ৭০টি সংরক্ষিত আসন যার মধ্যে ৬০টি নারী আর বাকি ১০টি অমুসলিমদের জন্য।

দেশটির গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সর্বোচ্চ সংখ্যক আসনে জয় লাভ করেছেন। এরপর আছেন নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)। তবে কোন দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। এমন পরিস্থিতিতে চারটি ঘটনার যে কোন একটি ঘটতে পারে পাকিস্তানে।

নওয়াজ শরীফ জোট সরকার গঠনের জন্য চুক্তি করবে 

নওয়াজ শরীফের দল পিএমএল-এন ৭৩টি আসন জয় লাভ করেছে। তিনি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা দেখাতে ৫৪টি আসনে জয়ী হওয়া সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়াল ভুট্টো জারদারির পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সাথে একটি চুক্তি করতে পারেন। এরপর জয়ী হওয়া আরও কিছু দলের সাথে মিলে একটি জোট সরকার গঠন হতে পারে। যেখানে নওয়াজ শরীফ বা তার ভাই প্রধানমন্ত্রী এবং অন্যান্য দলের সদস্যদের গুরুত্বপূর্ণ পদ দেওয়া হতে পারে।

Reneta

ইমরান খানের সমর্থিত স্বতন্ত্র প্রার্থীদের অন্য দলে যোগ 

ইমরান খানের সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ১০১টি আসন জয় লাভ করেছে। সংসদে সংরক্ষিত আসন পেতে তারা ছোট কোন একটি দলে যোগ দিতে পারে। এটি তাদের একক সংখ্যাগরিষ্ঠতার কাছে নিয়ে যাবে।

প্রধানমন্ত্রী পদে ভুট্টো জারদারি 

নওয়াজ শরীফ ও ইমরান খানের প্রার্থীরা সবচেয়ে বেশি আসনে জয়ী হলেও পিপিপি ছাড়া কোনো দল সরকার গঠন করতে পারবে না। এক্ষেত্রে বিলাওয়াল ভুট্টো জারদারি নিজে প্রধানমন্ত্রী হওয়ার শর্তে যে কোন এক দলের সাথে জোট গঠন করতে পারেন।

সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণ

কেউ এককভাবে সরকার গঠন করতে না পারায় অনিশ্চয়তা বেড়েই চলেছে। দেশের সবচেয়ে শক্তিশালী এবং সংগঠিত শক্তি পাকিস্তানের সেনাবাহিনী শৃঙ্খলা পুনরুদ্ধারের অজুহাতে ক্ষমতা গ্রহণ করতে পারে। কারণ এরকম কিছু এর আগেও ঘটেছে।

Jui  Banner Campaign
ট্যাগ: ইমরান খাননওয়াজ শরীফনির্বাচনপাকিস্তানপিএমএল-এনপিটিআইপ্রধানমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

জবাবদিহিমূলক নতুন সরকার যাত্রা শুরু করেছে: প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান

শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

জাতীয় স্বার্থ পাই পাই করে বুঝে নেব: পররাষ্ট্রমন্ত্রী

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

যে যোগ্যতায় ২০২৮ টি-টুয়েন্টি বিশ্বকাপে সরাসরি মূলপর্বে খেলবে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

‘আন্তরিকতা ও নিষ্ঠা দিয়ে সুষ্ঠু-গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিয়েছে পুলিশ’

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT