চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাসনিম জারা ও আখতার হোসেনকে হেনস্তার বিষয়ে যা বললেন ড. মাহদী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৪ পূর্বাহ্ণ ২৫, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
ড. মাহদী সাক্ষাৎকারে তাসনিম জারা ও আখতার হোসেনের হেনস্তার বিষয়ে মন্তব্য করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের উপদেষ্টা  ড. মাহদী আমিন বলেন, স্বয়ং প্রধান উপদেষ্টার আমন্ত্রণে সরকারী সফরে যাওয়ার পরেও, নিউ ইয়র্ক এয়ারপোর্টে কেন তাসনিম জারা ও আখতার হোসেনকে হেনস্তার শিকার হতে হলো?

বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর ড. মাহদী আমিন তার ভ্যারিফায়েড ফেসবুক পেইজের এক পোস্টে এসব কথা উল্লেখ করেন।

তিনি পোস্টে উল্লেখ করেন, পলাতক স্বৈরাচারের কর্মীদের হাতে জারাকে আক্রমণের ভিডিওটা দেখলাম। ওর জায়গায় নিজের বোনকে কল্পনা করলে যে কেউ শিউরে উঠবেন। নারী নেত্রীকে সুরক্ষিত রাখতে না পারা এবং তরুণ নেতার ওপর আঘাতের দায় কার?

পোস্টে তিনি আরও লেখেন, ঘৃণিত ফ্যাসিস্ট শক্তি নিয়মিত আঘাত হানছে, বিদেশের মাটিতে দেশের মান সম্মান ধুলিস্যাৎ করতে চাচ্ছে। তবু গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্মান কেন রক্ষা করা হচ্ছে না? দুই দিন পেরিয়ে গেলেও, কেন তদন্ত বা শাস্তির কোনো দৃশ্যমান উদ্যোগ নেই?

এয়ারপোর্টে বিপুল উপস্থিতি সত্ত্বেও, বিএনপির নেতাকর্মীদের ভুল গেটের সামনে দাঁড় করিয়ে কীভাবে প্রোটোকল ও নিরাপত্তা থেকে বঞ্চিত করা হলো, এমন প্রশ্ন করে তিনি পোস্টে লেখেন, এম্বাসিগুলোতে ভিআইপিদের সফরের সময় প্রফেশনাল প্রোটোকল টিম থাকে। তাদের ব্যর্থতা কোথায় ছিল? এটি কি পরিকল্পিত, নাকি চরম অব্যবস্থাপনার ফল?

গণঅভ্যুত্থানের এক বছর পরেও, ফ্যাসিবাদের দোসররা গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদে বহাল রয়েছে উল্লেখ করে ড. মাহদী আমিন প্রশ্ন করেন, কারা তাদের প্রমোট করছে, পোস্টিং ধরে রাখছে? এগুলো এখনো, এতোবার হাইলাইট সত্ত্বেও, পরিবর্তন হচ্ছে না?

Reneta

পোস্টে তিনি লেখেন, জাতিসংঘের এবারকার অধিবেশনে বাংলাদেশ থেকে ১০৪ সদস্যের সুবিশাল ডেলিগেশন গিয়েছে। হাসিনা আমলের ধারাবাহিকতায়, সরকারি ব্যয়ে এতো মানুষের যুক্তরাষ্ট্র ভ্রমণের লক্ষ্য ও উদ্দেশ্য কী?

পোস্টে তিনি আরও লেখেন, এই প্রশ্নগুলোর উত্তর জানা এবং জবাবদিহিতা নিশ্চিত করা আজ সময়ের দাবি। না হলে ন্যায়ের পক্ষে দাঁড়ানোর এবং অতীতের ভুলের চক্র থেকে বেরিয়ে আসার ন্যূনতম নৈতিক শক্তিও আমরা হারিয়ে ফেলব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ড. মাহদী আমিননিউইয়র্কে হেনস্তাবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক অর্জনেও নেই উচ্ছ্বাস; দেশের নীরবতায় অবাক ফারুকী!

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেই গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

জুলাই ২৫, ২০২৬

কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT