চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমাবেশ এবং সহিংসতা ইস্যুতে অ্যামনেস্টির বিবৃতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫০ অপরাহ্ণ ৩১, অক্টোবর ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A
অ্যামনেস্টি আন্তর্জাতিক সংস্থার লোগো, একটি জ্বলন্ত মোমবাতি ও তার চারপাশে কাঁটা তারার চিহ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে আগামী জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিরোধীদলীয় নেতা ও বিক্ষোভকারীদের ওপর দমনপীড়ন ভিন্নমত দমনের পূর্ণ প্রচেষ্টার ইঙ্গিত দেয় বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তারা বলছে, বাংলাদেশি কর্তৃপক্ষের মনে রাখা উচিত যে, ভিন্নমত প্রকাশ কখনোই অপরাধ নয়।

সোমবার ৩১ অক্টোবর আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া অঞ্চলের ক্যাম্পেইনার ইয়াসাসমিন কবিরত্নে এক বিবৃতিতে এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে তার সাম্প্রতিক তিন দিনের সরকারি সফরের ফলাফল সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সাম্প্রতিক সহিংসতার বিষয়ে মানবাধিকার সংস্থাগুলোর চুপ থাকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এরপর অ্যামনেস্টির এমন বিবৃতি সামনে আসলো।

Banglabid

বিবৃতিতে ইয়াসাসমিন কাভিরত্নে বলেন, বাংলাদেশে নির্বাচনের আগে, নির্বাচনের সময়ে এবং পরে বারবার হত্যাকাণ্ড, গ্রেপ্তার ও দমন-পীড়ন মানবাধিকার পরিস্থিতিকে হতাশাজনক করে তুলেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রতিবাদকারীদের ওপর দমন-পীড়ন বন্ধ করতে এবং শান্তিপূর্ণ সমাবেশের সুযোগ তৈরি করে দিতে বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে।

বিবৃতিতে ইয়াসাসমিন আরও বলেন, এটা গুরুত্বপূর্ণ যে পুলিশ যেকোন মৃত্যুর ঘটনা স্বাধীন, নিরপেক্ষ ও স্বচ্ছভাবে তদন্ত করবে, যাতে দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনা যায়। তবে এক্ষেত্রে মৃত্যুদণ্ড কাম্য নয়। এ বিষয়টিই সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেখতে হবে।

বিবৃতিতে তিনি আরও বলেন, গণমাধ্যমের তথ্যানুসারে বিক্ষোভকারীদের মধ্যে কতিপয় ব্যক্তি সহিংসতাকে হাতিয়ার করেছিলেন। পুলিশকে অবশ্যই বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ বিক্ষোভের বিষয়টি নিশ্চিত করতে হবে এবং অল্প কয়েকজনের সহিংসতার কারণে অন্যদের অধিকার সীমিত করা থেকে বিরত থাকতে হবে।

Reneta

অ্যামনেস্টির বিবৃতে বলা হয়, নির্বাচনের আগে এমন সহিংসতা উত্তেজনা উস্কে দেবে। বাংলাদেশের সরকারকে অবশ্যই এ ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে উপযুক্ত পদক্ষেপ নিতে হবে। কর্তৃপক্ষকে অবশ্যই এ বিষয়টি নিশ্চিত করতে হবে যে, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে এবং সম্ভাব্য উত্তেজনা নিয়ন্ত্রণে সব আইনশৃঙ্খলা বাহিনী যখন শক্তি প্রয়োগ করতে তখন তারা অবশ্যই আন্তর্জাতিক মানদণ্ড মেনে চলবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যামনেস্টিঅ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘নিউজিল্যান্ড শক্ত প্রতিপক্ষ’

পরবর্তী

প্রোটিয়াদের বিপক্ষে জেতাটা ‘চ্যালেঞ্জিং’

পরবর্তী
ক্রিকেট খেলোয়াড় ব্যাটিং করতে প্রস্তুত, মাঠে খেলায় মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রোটিয়াদের বিপক্ষে জেতাটা ‘চ্যালেঞ্জিং’

বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছে, পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানকেও হারাতে পারল না বাংলাদেশ

সর্বশেষ

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT