চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৯-২০ হলেই মার, বোলারদের মাথায় কাজ করে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৪ পূর্বাহ্ণ ০৮, জুলাই ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলায় ব্যাটসম্যানের শট, উইকিপার প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ টি-টুয়েন্টি স্কোয়াডে শিমরন হেটমায়ার, আন্দ্রে রাসেল ও জেসন হোল্ডারকে না দেখে উচ্চাভিলাসী হয়েছিল বাংলাদেশ সমর্থকরা। তবে শেষ পর্যন্ত মাহমুদউল্লাহর দলকে ভুগিয়েছে তারুণ্য নির্ভরই দ্বিতীয় সারির এই দলটি। প্রথম ম্যাচ পরিত্যক্ত হলেও শেষ দুই ম্যাচ জিতে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে নিকোলাস পুরানের দল। বাজে হারের পর ম্যাচ শেষে লিটন দাস জানিয়েছেন উইন্ডিজ ব্যাটারদের মতো বড় শট খেলার সামর্থ্য তাদের নেই। বোলারদের মাথায়ও কাজ করে মারতে পারে ক্যারিবীয় ব্যাটাররা।

‘ভালো ভালো দল থেকে আমরা পিছিয়ে টি-টুয়েন্টিতে। আমাদের অনেক কাজ করার আছে। আমরা পাওয়ার ক্রিকেট খেলতে পারি না। অনেকে টি-টুয়েন্টিকে স্কিল, টেকনিক-ট্যাকটিকসের খেলা বললেও আমার কাছে মনে হয় পাওয়ার হিটিংটা খুব দরকার পড়ে। এই জিনিসটাতে আমরা অনেক পিছিয়ে।’

দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ বোলারদের নাস্তানাবুদ হতে হয়েছিল উইন্ডিজ ব্যাটারদের কাছে। ক্যারিবীয়দের দেওয়া ১৯৪ রানের লক্ষ্যে ৩৫ রানের হার দেখতে হয়েছে মাহমুদউল্লার দলের। শেষ ম্যাচে ১৬৪ রানের টার্গেট দিয়েও আটকে রাখা যায়নি পুরান-মায়ার্সদের। ১০ বল ও ৫ উইকেট হাতে রেখেই জয় তুলেছে দলটি। পুরো সিরিজ জুড়ে যেভাবে বাংলাদেশি বোলারদের কচুকাটা করেছে উইন্ডিজ ব্যাটারা। সারাক্ষণ সেই ভয় বোলারদের মাথায় কাজ করছে বলে স্বীকার করে নিয়েছেন লিটন।

Banglabid

‘আজকের ম্যাচে বোলারদের প্রয়োগে একটু সমস্যা ছিল। সব বোলার নিজেদের জায়গায় ঠিকঠাক বল করতে পারেনি। পুরান এবং মায়ার্সকে ক্রেডিট দিতে হবে, ওরা ভালো ব্যাটিং করেছে। অনেক ভালো ভালো বলেও ওরা মেরেছে। এই জিনিসটা ওদের প্লাস পয়েন্ট ওরা পাওয়ার ক্রিকেট খেলে, আমরা খেলতে পারি না। আমার মনে হয় এই জিনিসটা কাজ করেছে বোলারদের মাথায় যে একটু ১৯-২০ হলেই মেরে দিতে পারে উইন্ডিজ ব্যাটারা।’

বাংলাদেশি ব্যাটারদের মধ্যে বড় ইনিংস খেলা দুই ব্যাটার লিটন ও আফিফ হোসাইনের স্ট্রাইক রেট ছিল যথাক্রমে ১১৯ ও ১৩১। ৪১ বলে ২ ছয় ও ৩ চারে লিটন করেন ৪৯। অন্যদিকে ২ ছয় ও ২ চারে ৩৮ বলে ৫০ রান আসে আফিফের ব্যাট থেকে। বিপরীতে উইন্ডিজ ব্যাটারদের স্ট্রাইক রেটের দিকে তাকালেই পার্থক্য পরিষ্কার হয়। ১৪৪ গড়ে ৫ ছয় ও ২ চারে ৩৮ বলে ৫৫ রান করেন আউট হন মায়ার্স। ১৮৯ গড়ে ৫ ছয় ও ৫ চারে ৩৯ বলে ৭৪ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন উইন্ডিজ অধিনায়ক।

‘তারা জেনেটিক্যালি অনেক পাওয়ারফুল, যেটা আমি না বা আমাদের টিমের কেউই না। তারা চাইলেই বড় গ্রাউন্ডসেও ছয় মেরে দিতে পারে যেটাতে আমি বা আমাদের দলের কেউই সক্ষম নয়। আমরা সব সময় চেষ্টা করি চার মারার জন্য। আপনারা দেখবেন, আমাদের কিন্তু চারই বেশি হয়। ওরা ছয় বেশি মারে। এই পার্থক্যটা সবসময় থাকে। বিশ্বকাপ অস্ট্রেলিয়া খেলব, সেখানে মাঠ অনেক বড় থাকবে। এই জিনিসটা আমাদের অনেক ভোগাবে। আমরা যত পারব অনুশীলন করব, গেম খেলব, এই জিনিসটা যত তাড়াতাড়ি উন্নতি করতে পারি, আমরা ভালো আত্মবিশ্বাস নিয়ে যেতে পারব বিশ্বকাপে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পুরানমায়ার্সমাহমুদউল্লাহলিটনলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সেমি না খেলেই উইম্বলডন থেকে সরে দাঁড়ালেন নাদাল

পরবর্তী

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট

পরবর্তী
বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজটের কারণে যানবাহনের দীর্ঘ সারি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট

কোরবানির পশু প্রস্তুত, শুদ্ধ প্রক্রিয়া ও ধর্মীয় গুরুত্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

কোরবানির শুদ্ধ প্রক্রিয়া

সর্বশেষ

ছবি: ইউক্রেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ।

যুদ্ধের মধ্যেই ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচনের দাবি ফেদোরভের

আগস্ট ১৯, ২০২৬

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত

আগস্ট ১৯, ২০২৬

সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস?

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

ভেনিজুয়েলার অর্ধেক তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

আগস্ট ১৯, ২০২৬

ইরান-ওমানের হরমুজ চুক্তিতে ক্ষুব্ধ ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT