চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক গানে ৩০ জনের বেশি তারকা!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৫ অপরাহ্ন ২৩, এপ্রিল ২০২৪
বিনোদন
A A

গেল বছর অক্ষয় কুমারের ৫৬তম জন্মদিন উপলক্ষ্যে ঘোষণা এসেছিল তার পরবর্তী ছবি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ এর। যেটি তার অভিনীত জনপ্রিয় ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি বলে জানা যায়।

এবার জানা গেল, আসন্ন এই বহুল প্রতিক্ষিত ছবিটি নিয়ে দুর্দান্ত এক খবর! আহমেদ খানের পরিচালনায় আসন্ন এই সিনেমার নির্মাতারা সিনেমাটির জন্য বৃহৎ পরিসরে একটি ডান্সিং নাম্বার গানের শুটিং করবেন। যেই গানে প্রথমবারের মতো ৩০ জনেরও বেশি তারকা একত্রিত হবেন এবং সেই সঙ্গে গানটি ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসেবে থাকবেন ৫০০ জনের বেশি নৃত্যশিল্পী।

ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, গানটির কোরিওগ্রাফি করেছেন কিংবদন্তী গণেশ আচার্য এবং সুর করেছেন আনন্দ রাজ আনন্দ।

চলতি মাসের শেষের দিকে গানটির শুটিংয়ের জন্য অভিনেতারা এক হবেন বলে জানা গেছে। এছাড়াও মুম্বাইয়ে গানটির শুটিংয়ের জন্য একটি দুর্দান্ত সেট তৈরি করা হয়েছে বলে জানা গেছে। ফলে ধারণা করা হচ্ছে গানটি দর্শকদের পছন্দের তালিকাতে যুক্ত হবে।

এর আগে শাহরুখের ‘জওয়ান’ সিনেমার ‘জিন্দা বান্দা’ গানটির জন্য চেন্নাইয়ে বিশাল সেট নির্মাণ করা হয়েছিল। যেখানে শাহরুখের পাশাপাশি পারফর্ম করেছিলেন চেন্নাই, হায়দরাবাদ, ব্যাঙ্গালুরু, মুম্বাই সহ আরও বেশ কিছু শহরের ১ হাজারের বেশি নারী নৃত্যশিল্পী। সেই গানটিও ব্যাপক সাড়া ফেলেছিল।

‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবিতেটি অক্ষয়ের পাশাপাশি দেখা যাবে সুনীল শেঠি, সঞ্জয় দত্ত, আরশাদ ওয়ারসি, দিশা পাটানি, জ্যাকুলিন ফার্নান্দেজের মতো একঝাঁক তারকাদের। চলতি বছরের ক্রিসমাসের সময় মুক্তি পাওয়ার কথা এই ছবির। ছবিটির প্রযোজনা করছেন জ্যোতি দেশপান্ডে ও ফিরোজ নাদিয়াদওয়ালা।- পিঙ্কভিলা 

Jui  Banner Campaign
ট্যাগ: ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’অক্ষয় কুমারআরশাদ ওয়ারসিজ্যাকুলিন ফার্নান্দেজদিশা পাটানিসঞ্জয় দত্তসুনীল শেঠি
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশে এসেছে ৩ লাখ ৭৯ হাজার ৯২৪ জন প্রবাসীর পোস্টাল ব্যালট

ফেব্রুয়ারি ৫, ২০২৬

জামায়াত আমিরের এক্স একাউন্ট হ্যাক হয়েছিল কিনা এখনও নিশ্চিত নয় ডিবি

ফেব্রুয়ারি ৫, ২০২৬

নোয়াখালী-৬ হাতিয়ায় ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে ভোটের মাঠ

ফেব্রুয়ারি ৫, ২০২৬

যশোরের নার্সারি থেকে বছরে ৫০ কোটি টাকার চারা বিক্রি

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউরোপের অভিবাসন নীতি: এক দেশে নিবন্ধিত হলে অন্য দেশে আবেদন অকার্যকর

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT