চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কবে আসছে ‘কারাগার পার্ট ২’, জানালো হইচই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৬ পূর্বাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০২২
বিনোদন
A A

পাঁচ বছর পূর্ণ হল ভারতীয় স্ট্রিমিং প্লাটফর্ম হইচই এর। মঙ্গলবার রাতে ঘোষণা করলো সিজন-৬ এর। আর এদিন জানা গেলো বাংলাদেশি সিরিজ ‘কারাগার’ এর দ্বিতীয় পর্বের স্ট্রিমিং সিডিউল!

এদিন হইচই কলকাতা ও ঢাকার বেশ কয়েকটি ওয়েব ফিল্ম ও সিরিজের ঘোষণা দেয়। কলকাতা ছাড়াও ঢাকার বেশ কয়েকটি প্রতীক্ষিত কন্টেন্ট এর ঘোষণা দেয় হইচই। এরমধ্যে আগস্টে স্ট্রিমিং হওয়া সৈয়দ আহমেদ শাওকীর কারাগার এর দ্বিতীয় পর্বের ঘোষণা আসে।

আসছে ডিসেম্বরেই দর্শক ‘কারাগার’ এর দ্বিতীয় পর্ব দেখতে পারবে। তবে ডিসেম্বরের কয় তারিখ, সেটা জানায় নি হইচই।

‘তাকদীর’ এর দুই বছর পর চঞ্চল চৌধুরী ও শাওকী জুটির রসায়ন সাড়া ফেলে। সবাই প্রশংসা করছেন ‘কারাগার’ এর পরিচ্ছন্ন নির্মাণের। গল্প বলার ভঙ্গি, দুর্দান্ত অভিনয়, ক্যামেরার কাজ, আবহ সংগীত, রঙ বিন্যাস থেকে শুরু করে সবকিছুই খুঁটিয়ে বিশ্লেষণ করে ‘কারাগার’ নিয়ে কথা বলছেন সবাই। বিশেষ করে এই সিরিজে চঞ্চল চৌধুরীর চরিত্র এবং তার অভিনয় নিয়ে মুগ্ধতার ফুলঝুরি!

আকাশনগর সেন্ট্রাল জেলে ৩২৫ জন কয়েদী। একদিন হেড-কাউন্টের সময় দেখা গেল গোণার বাইরে একজন অতিরিক্ত কয়েদী। কয়েদী কম হলে চিন্তার বিষয়, বেশী হলে আরও চিন্তার বিষয়। কে এই কয়েদী? আর সে যে সেল কিনা গত ৫০ বছর ধরে বন্ধ, সেই ১৪৫ নাম্বার সেল এ কীভাবে এলো! এই রহস্যই উদঘাটনের সাথে উঠে এসেছে অন্য অনেকগুলো গল্প!

যেখানে প্রধান চরিত্রে চঞ্চল চৌধুরীর পাশাপাশি অভিনয় করেছেন আফজাল হোসেন, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ্, তাসনিয়া ফারিণ, এফ এস নাঈম, শতাব্দী ওয়াদুদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, এ কে আজাদ সেতু সহ আরও অনেকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফজাল হোসেনইন্তেখাব দিনারএফ এস নাঈমওয়েব সিরিজকারাগারচঞ্চলজয়ন্ত চট্টোপাধ্যায়তাসনিয়া ফারিণবিজরী বরকতউল্লাহ্লিড বিনোদনশতাব্দী ওয়াদুদশাওকী
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্যবেক্ষণ-স্ক্যানের পর বাড়ি ফিরলেন মিরাজ, সবশেষ যা জানা গেল

জুন ১২, ২০২৬

‘সত্যিই, সিনেমা বানানোর চেয়ে মুক্তি দেয়া বেশি কঠিন’

জুন ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

পর্তুগাল জুড়ে বিশ্বকাপ উন্মাদনা: লিসবনের রাস্তায় লোহিত-সবুজের জোয়ার

জুন ১২, ২০২৬

নর্থ কোরিয়ায় ড্রোন পাঠানোর অভিযোগে সাউথ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ হলো বিজিবি-বিএসএফ বৈঠক

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT