চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমরা জামায়াতের সাথে মহাঐক্য চাই: ১২ দলীয় জোটের সমন্বয়ক

এস কে রাসেলএস কে রাসেল
৫:৫৪ অপরাহ্ন ৩১, অক্টোবর ২০২৪
- সেমি লিড, রাজনীতি
A A

রাজনীতিতে কিছু কৌশল থাকে। সব কৌশল সব জায়গায় বলও যায় না উল্লেখ করে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীকে আমাদের আরেকটি মিত্র হিসেবে দেখি। আমরা জামায়াতের সাথে মহাঐক্য চাই।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জের বাজিতপুরে মিট দ্যা প্রেসে এসব কথা বলেন সৈয়দ এহসানুল হুদা।

তিনি বলেন, জামায়াতে ইসলামীও কিন্তু নির্যাতিত। এই ফ্যাসিজমের বিরুদ্ধে যারা ছিলেন, যারা নির্যাতিত হয়েছেন, নিগৃহীত হয়েছেন তারা সকালেই আমাদের বন্ধু। এখানে বেধা বেদের জায়গায় নেই। যারা ফ্যাসিজমকে সহযোগিতা করেছে জাতীয় পার্টি, ১৪ দল ও কিছু ইসলামিক দল তারা আমার বন্ধু না। তাদের জায়গায় হওয়া উচিৎ না। জামায়াততো আমার বন্ধু। সে আমার মিত্র। আমরা জামায়াতের সাথে মহাঐক্য চাই। যদি এমন হয় আলাদাভাবে ইলেকশন করতে চায় সেটাও তার গণতান্ত্রিক অধিকার। কিন্তু আমার সাথে জামায়াতের যে সম্পর্ক আমি মনে করি জামায়াতে সেই জায়গায় আমার সাথে ছাড়াও দিতে পারে। সেই আশাতো আমি করতেই পারি।

এসময় সৈয়দ এহসানুল হুদা বলেন, আমরা ২০২৪ এ দাঁড়িয়ে আছি ২০০১ অতীত। অতীত নিয়ে আমি সময়ই নষ্ট করবো না। আমি নমিনেশন পাবো এবং কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) ধানের শীষের আসন জয়লাভ করবে এটা শতভাগ নিশ্চয়তা দিচ্ছি ইনশাআল্লাহ। বিএনপির নেতাকর্মী বলেন এবং আপামোর জনগণ দলমত নির্বিশেষে আমার সাথে থাকবে। এখানে কেউ সমস্যা করবে সেই আশংকায়ই করিনা সেই সুযোগেই নেই।

তিনি বলেন, আমাকে বিএনপির নেতাকর্মীদের মোকাবেলা কেন করতে হবে? আমিতো তাদেরই একজন। আমি জাতীয়তাবাদী আদর্শের একজন। আমার নেতা তারেক রহমান। উনি জাতীয়তাবাদী আদর্শের সর্বোচ্চ নেতা। ঝাণ্ডাটা উনার হাতে। আমি ওই জোটের অন্যতম মিত্র দল। আমি বিএনপির নেতাকর্মীদের মোকাবেলা করতে আসি নাই। তার আমার ভাই, তার আমার বোন, তারা আমার চাচা। তাদের সাথে আমার আত্মার সম্পর্ক। মোকাবেলার প্রশ্নই আসে না। সকলে মিলে একসাথে কাজ করবো।

সৈয়দ এহসানুল হুদা বলেন, বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয় একটি প্রতীক ও তাদের হৃদয়ে একটি জায়গা হলো ধানের শীষ। নমিনেশন পেলে অবশ্যই আমি ধানের শীষ প্রতীকেই নির্বাচন করবো। আমি জাতীয়তাবাদী আদর্শের একজন সৈনিক। ধানের শীষেই আমার প্রতীক।

Reneta

জানা গেছে, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদার সংসদীয় এলাকা কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে জনসংযোগ ও দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে সহযোগিতা করতে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় বিএনপি।

গত ২২ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে জানানো হয়।

চিঠিতে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশ দিয়ে বলা হয়, ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা সক্রিয় ভূমিকা পালন করেন। তাই সৈয়দ এহসানুল হুদার সংসদীয় এলাকা কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে জনসংযোগ ও দলের সাংগঠনিক সার্বিক কার্যক্রমে সহযোগিতা করার জন্য নির্দেশ দেওয়া হয়। এবং বিষয়টি অতিব জরুরী উল্লেখ করে, সংশ্লিষ্ট আসনের থানা, উপজেলা বা পৌরসভা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিষয়টি অবহিত করার জন্য ও বলা হয়।

ট্যাগ: ১২ দলীয় জোটের সমন্বয়কজামায়াতের সাথে মহাঐক্য চাইবাংলাদেশ জামায়াতে ইসলামীসৈয়দ এহসানুল হুদা
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্ষমতাই তাকে অনুসরণ করে…

ফেব্রুয়ারি ২, ২০২৬

বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কট, যা বলল আইসিসি

ফেব্রুয়ারি ২, ২০২৬

৯ জনের ভায়োকানোর বিপক্ষে জয় পেল রিয়াল

ফেব্রুয়ারি ১, ২০২৬

অস্ট্রেলিয়াকে রেকর্ড ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

ফেব্রুয়ারি ১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য

ফেব্রুয়ারি ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT