বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী নির্বাচনটি সত্যিকার নির্বাচন হতে যাচ্ছে। কে নমিনেশন পেল, না পেল তা না ভেবে দলের কথা ভাবতে হবে। তারেক রহমানের দেশে আসা নিয়েও কথা বলেন বিএনপি মহাসচিব।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে ঢাকার ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিজয়ের মাস উপলক্ষে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচি উদ্বোধন কালে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপি অলওয়েজ লুকিং ফরওয়ার্ড পার্টি যার শুরু জিয়াউর রহমানের হাত ধরে।
অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, তারেক রহমান খুব শিগগিরই আমাদের মাঝে আসবেন। আমাদের নেতা যেদিন আমাদের মাঝে ফিরে আসবেন, বাংলাদেশে পা দেবেন, সেদিন সমগ্র বাংলাদেশ যেন কেঁপে ওঠে। সেদিন গোটা বাংলাদেশের চেহারা বদলে দেবে বিএনপি।
সারাদেশের বিভিন্ন জেলা থেকে আসা বিএনপির শীর্ষ নেতাকর্মীরা এ অনুষ্ঠানে যোগ দেন।








