চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিকে এখন শুধুই উপভোগ করা উচিত: স্কালোনি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৭ অপরাহ্ন ৩১, আগস্ট ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
লিওনেল স্কালোনি এবং লিওনেল মেসি

লিওনেল স্কালোনি এবং লিওনেল মেসি

আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসির ক্যারিয়ার প্রায় শেষধাপে। আলোচনা আছে ২০২৬ বিশকাপ খেলে দেশের জার্সি তুলে রাখবেন ৩৮ বর্ষী মহাতারকা। ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচটি কিংবদন্তির জন্য বেশ গুরুত্বপূর্ণ, সেটা উপভোগ করতে বললেন আলবিসেলেস্তেদের কোচ লিওনেল স্কালোনি।

৫ সেপ্টেম্বর আর্জেন্টিনার মনুমেন্টালে ভেনেজুয়েলার মুখোমুখি হবে মেসির দল। বিশ্বকাপে উড়াল দেয়ার আগে ঘরের দর্শকদের বিদায় বলতে গুরুত্বপূর্ণ ম্যাচ কিংবদন্তির জন্য। আর্জেন্টিনা একটি প্রীতি ম্যাচ আয়োজন করতে পারে মেসির ঘরের মাঠে বিদায় ঘিরে। কিংবা বিশ্বকাপের আগেও প্রীতি ম্যাচ খেলতে পারে দেশটি, সেটা এখনও ঠিক হয়নি। আপাতত ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটি আর্জেন্টিনা জার্সিতে ঘরের মাঠে হতে পারে মেসির শেষ প্রতিদ্বন্দ্বিতামূলক প্রদর্শনী। কোচ স্কালোনিও সে বিষয়ে বললেন।

স্কালোনি বলেছেন, ‘এটা আসলে আমাদের বাস্তবতার একটা অংশ। আমরা সবসময় আনন্দের মাঝেও বিষণ্ণতা খুঁজি। ডি মারিয়ার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল। আসুন আমরা তাকে উপভোগ করি, যতদিন তিনি আছেন। যা হওয়ার তাই হবে। এখনই সময় তাকে উপভোগ করার, তার খেলা দেখার। ভবিষ্যতে তিনি কখন বিদায় নেবেন সেটা ভাবার নয়। কিংবা তার বিদায়ের ঘোষণার জন্য অপেক্ষা করারও নয়।’

‘তিনি ফুটবল দুনিয়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ একজন, শুধুই আর্জেন্টিনার জন্য নন। এখনই তার বিদায়ের কথা না ভেবে তার খেলা উপভোগ করা জরুরি। ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করে, আমরা কোচিং স্টাফ হিসেবে সেটাই করার চেষ্টা করি। তার সতীর্থরাও চায় তাকে উপভোগ করতে, অতিরিক্ত চাপ দিতে নয়।’

স্কালোনি আর্জেন্টিনা দলকে মেসি ছাড়াই প্রশিক্ষণ দিয়েছিলেন। মেসি অবসরে গেলে যেন দলে কোন সমস্য না হয় সেবিষয়ে অনেক আগে থেকেই তিনি কাজ করছেন। ১১ জুন কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে নেমেছিল আর্জেন্টিনা। তখন স্কালোনি জানিয়েছিলেন, মেসি থাকুক বা না থাকুক, দল এখন একইছন্দে খেলতে পারে।

‘দল এখন এমন একটা পর্যায়ে আছে, যেখানে লিও থাকলে আমরা যেমন খেলতাম, এখন না থাকলেও তেমনই খেলতে পারছি। আগে লিও না থাকলে কিছু খেলোয়াড় বদলাতে হলেও, এখন সেই প্রয়োজন আর হচ্ছে না।’ সেই ম্যাচে মেসি শেষঅবধি মাঠে নেমেছিলেন, কিন্তু আর্জেন্টিনা ১-১ গলে ড্র করেছিল কলম্বিয়ার সাথে।

Reneta

আগেই আভাস দিয়ে মেসি জানিয়েছেন ভেনেজুয়েলা ম্যাচটা তার জন্য বিশেষ, ‘এটা আমার জন্য বিশেষ ম্যাচ হতে চলেছে। জানি না এরপর আর্জেন্টিনার মাটিতে আর কোন প্রীতি ম্যাচ হবে কিনা। তাই ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে আমার স্ত্রী, পরিবার, ভাই, বাবা-মা সবাই উপস্থিত থাকবে।’

লাতিন আমেরিকা অঞ্চল থেকে সবার আগে ২০২৬ বিশ্বকাপের টিকিট পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাছাইপর্বের শেষ দুই ম্যাচ তাই সাদামাটা লিওনেল স্কালোনির দলের কাছে। এই দুই ম্যাচের স্কোয়াডে আছেন মেসি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ২০২৬ ফিফা বিশ্বকাপআর্জেন্টিনালিওনেল মেসিলিওনেল স্কালোনিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বল দখলে আধিপত্য রেখেও প্রথমার্ধে পিছিয়ে বাংলাদেশ

মার্চ ৩১, ২০২৬

ইরানের কেশম দ্বীপে পানি শোধনাগারে হামলা

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

পদ্মা সেতুর কাছে ৪৩ ঘণ্টা পর নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ সাশ্রয়ে স্কুলে সাপ্তাহিক ছুটি বাড়ানোসহ ৮ পরিকল্পনা

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলা একাডেমিতে ‘চিলেকোঠায় চিরকুট’এর আবৃত্তি আয়োজন

মার্চ ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT