চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমরা সব চাপ অতিক্রম করার ক্ষমতা রাখি: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৫ অপরাহ্ণ ১৪, জানুয়ারি ২০২৪
- সেমি লিড, রাজনীতি
A A

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চাপ বিদেশ থেকে আছে। দেশে তো আছেই। তবে আমরা সব চাপ অতিক্রম করার ক্ষমতা রাখি, সাহস রাখি, সামর্থ্য রাখি। আমাদের শক্তি জনগণ। জনগণ সঙ্গে থাকলে কোনো চাপই মোকাবিলা করা অসম্ভব নয়।

রোববার ১৪ জানুয়ারি মন্ত্রিসভায় আবারও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর প্রথম দিন সচিবালয়ে নিজ কার্যালয়ে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। টানা ১৩ বছর ধরে এ মন্ত্রণালয় সামলাচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, আমরাদের শক্তির উৎস বাংলাদেশের জনগণ। মাটি ও মানুষের সঙ্গে যে সরকারের, যে দলের সম্পর্ক, সেই দল কোনো বিদেশি চাপ বা দেশি চাপের কাছে নতি স্বীকার করে না। আমরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছি। পথে পথে বাধা, পদে পদে বাধা এটা আমরা অতিক্রম করেছি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা নির্বাচনপূর্ব পরিস্থিতি অতিক্রম করেছি। এখন নির্বাচন তো হয়েই গেছে। অনেকে ভেবেছে এই নির্বাচন আমরা করতে পারবো না। তাদের সেই স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে গেছে। আমাদের স্বপ্ন আমরা বাস্তবায়িত করেছি। এখন আমাদের চ্যালেঞ্জ আসবে আমরা জানি। বিদেশ থেকে চাপ আসবে। অর্থীনতিকে বিপন্ন করার ষড়যন্ত্রও আছে। এগুলোকে ভয় পেলে চলবে না। সাহস রাখতে হবে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, এজন্য নিম্ন ও স্বল্প আয়ের মানুষের কষ্ট হচ্ছে। এটা লাঘব করা দরকার। প্রধানমন্ত্রী নিজেও বলেছেন, এখন আমাদের সর্বাত্মক চেষ্টা চালাতে হবে দ্রব্যমূল্য যেন সহনীয় পর্যারয়ে ও মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে।

ওবায়দুল কাদের বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পদ্মা সেতু ও মেট্রোরেল হয়েছে, তবে এখনো সড়কে শৃঙ্খলা ফিরেনি। এখানে শৃঙ্খলা আনতে পারিনি। বিশ্বব্যাংকের অর্থায়নে একটি পরিকল্পনা নেওয়া হয়েছে, সেটি বাস্তবায়িত হলে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে। সরকার সড়কে শৃঙ্খলার ওপর বেশি জোর দেবে।

Reneta

সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে হওয়া উন্নয়ন দেশেরই সম্পদ, সব জনগণের সম্পদ। শুধু আওয়ামী লীগের নেতাকর্মীরাই নন, বিরোধী দলের নেতাকর্মীরাও এই উন্নয়ন-অর্জনের সুফল ভোগ করবেন। কারণ তারাও এ দেশের নাগরিক। তাই সবাইকে দেশের উন্নয়নে কাজ করতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অতিক্রম করার ক্ষমতাআওয়ামী লীগের সাধারণ সম্পাদকওবায়দুল কাদেরসড়ক পরিবহন ও সেতুমন্ত্রীসব চাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

টেকনাফে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুটের অভিযোগ, গুলিবিদ্ধসহ আহত ৩

আগস্ট ২, ২০২৬

তালাকপ্রাপ্ত নারীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ, সাবেক স্বামী আটক

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৪ শিশুর মৃত্যু

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত।

মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

আগস্ট ২, ২০২৬

ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরিতে আগুন: নিহত ৫

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT