জনপদ

বন্যা ধেয়ে আসছে সুনামগঞ্জে, আশ্রয়কেন্দ্রে যাচ্ছে মানুষ

সুনামগঞ্জে বন্যার কারণে আশ্রয়কেন্দ্রে মানুষ যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যার পানিতে ডুবে গেছে গ্রামাঞ্চলের বাড়িঘর, মানুষ আশ্রয়কেন্দ্রে যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জ জেলার নদ-নদী ও হাওরের পানি দ্রুত বাড়ছে। এই পরিস্থিতিতে নিরাপদ আশ্রয়ের জন্য আশ্রয়কেন্দ্রে আসতে শুরু করেছে মানুষ।

সুনামগঞ্জে বিভিন্ন এলাকায় নদ-নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে অতিবাহিত হচ্ছে। সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে বিপদসীমার ১৬ সেন্টিমিটার এবং ছাতক পয়েন্টে ১৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এছাড়াও যাদুকাটা, রক্তি, পাটলাই, খাসিয়ামারাসহ অন্যান্য নদ-নদীর পানিও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। জেলার কিছু নিম্নাঞ্চলে প্রবেশ করেছে পানি।

সুনামগঞ্জ পৌর শহরের নিম্নাঞ্চল সুলতানপুরে পানি প্রবেশ করায় সুনামগঞ্জ সরকারি কলেজের আশ্রয়কেন্দ্রে এসেছেন প্রায় ২৫ টি পরিবার। তারা জানান, গতকাল থেকে তাদের বাসাবাড়িতে পানি প্রবেশ করা শুরু করে। তাই দ্রুত নিরাপদ আশ্রয়ে এসেছেন তারা।

সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী গতকাল রোববার রাতে আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত (সোমবার দুপুর) আশ্রয়কেন্দ্রে কোনোও ত্রাণ সামগ্রী পৌঁছায়নি।

বিষয়:আশ্রয়কেন্দ্রবন্যাসুরমা নদী
প্রতিবেদক

এ কে মুহীম

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…