বাংলাদেশ

নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত জারি

নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত জারি, ঝড়ের আশঙ্কা. Channel i News - চ্যানেল আই নিউজ

নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত জারি, ঝড়ের আশঙ্কায় সতর্কতা অবলম্বন করছে কর্তৃপক্ষ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দেশের ১০ অঞ্চলের নদীবন্দর সমূহে এক নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (২৫ মে) সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের জারি করা সতর্কতা পূর্বাভাসে এ সংকেত দেখানো হয়।

এতে বলা হয়, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এছাড়াও এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বিষয়:১ নম্বর সতর্ক সংকেত নদীবন্দর নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…