কর্পোরেট নিউজ

অনুমতি ছাড়া টয়োটার লোগো-নাম ব্যবহার নয়

অনুমতি ছাড়া টয়োটার লোগো-নাম ব্যবহার নয়
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

টয়োটা ব্র্যান্ডের নাম, লোগো ও অন্যান্য ব্র্যান্ড উপকরণ ব্যবহারের আগে পূর্বানুমোদন নেওয়ার নির্দেশ দিয়েছে টয়োটা বাংলাদেশ লিমিটেড।

এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, টয়োটা একটি নিবন্ধিত ট্রেডমার্ক। ব্র্যান্ডটির নাম, লোগো ও অন্যান্য উপকরণ বিজ্ঞাপন, ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম, প্রিন্টেড সামগ্রী, সাইনেজ, মার্চেন্ডাইজসহ যেকোনো প্রচারমূলক কাজে ব্যবহারের আগে অনুমোদন নিতে হবে।

টয়োটা বাংলাদেশ বলছে, অনুমতি ছাড়া ট্রেডমার্ক ব্যবহার করলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে টয়োটার সম্পর্ক বা প্রতিনিধিত্ব নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে। তাই ব্র্যান্ডের যেকোনো অ্যাসেট ব্যবহারে নির্ধারিত অনুমোদন প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

ব্র্যান্ড ব্যবহারসংক্রান্ত তথ্য বা অনুমতির প্রয়োজন হলে টয়োটা বাংলাদেশ লিমিটেডের লিগ্যাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি বিভাগে যোগাযোগ করতে বলা হয়েছে।

গ্রাহক, অংশীদার ও কমিউনিটির সহযোগিতায় টয়োটা ব্র্যান্ডের সুনাম ও স্বকীয়তা ধরে রাখার আশাবাদ জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিষয়:টয়োটা বাংলাদেশ লিমিটেডটয়োটা ব্র্যান্ডট্রেডমার্ক
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…