চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দীপ্ত টিভির কর্মকর্তা হত্যায় অংশ নেয় ওয়ার্ড ও থানা বিএনপির নেতারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৮ অপরাহ্ন ১৩, অক্টোবর ২০২৪
- সেমি লিড, অপরাধ
A A

রাজধানীর পশ্চিম রামপুরায় ফ্ল্যাটের মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে জমির মালিকের ছেলে তানজিল জাহান ইসলাম তামিম হত্যায় সরাসরি অংশ নেয় ওয়ার্ড ও থানা বিএনপির নেতারা।

পুলিশ বলছে আসামিদের গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

গত ১০ অক্টোবর বৃহস্পতিবার সকালে জমির মালিক সুলতান আহমেদের ছেলে ও বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান ইসলাম তামিমকে বাড়ি নির্মাণ ও ফ্ল্যাট ভাগাভাগি নিয়ে আবাসন নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে বিরোধের জেরে হত্যা করা হয়।

ভবন নির্মাণের জন্য জমির মালিক সুলতান আহমেদ প্লিজেন্ট প্রপার্টিজ (প্রা.) লিমিটেড নামে একটি আবাসন নির্মাণ কোম্পানির সঙ্গে চুক্তি করেন। চুক্তি অনুসারে জমির মালিকদের ফ্ল্যাটের অংশ বুঝিয়ে দেওয়া নিয়ে জমির মালিকদের ও কোম্পানির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

প্রাথমিক তদন্তে  আবাসন প্রতিষ্ঠান প্লিজেন্ট প্রোপার্টিজ লিমিটেডের কর্ণধার ও বিএনপি নেতা শেখ রবিউল আলম রবি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মো. মামুনের সম্পৃক্ততা পায় পুলিশ। পাশাপাশি দায়িত্বে অবহেলার অভিযোগে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, তামিম হত্যার ঘটনায় সরাসরি অংশ নেয় ৩৬ নং ওয়ার্ডের সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর ফারুক ও আহবায়ক গাজী জাকির হোসেন, সাবেক সেচ্ছাসেবক নেতা বর্তমানে ৩৫ নং ওয়ার্ড বিএনপি নেতা আলী হোসেন শাওন, হাতিরঝিল থানা বিএনপির যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ ওরফে কালা মামুন। তবে এদের কাউকেই এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

Reneta

হাতিরঝিল থানা পুলিশ জানায়, তামিম হত্যার ঘটনায় মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার অন্যরা হলেন মো. আবদুল লতিফ, মো. কুরবান আলী, মাহিন, মোজাম্মেল হক কবির, বাঁধন ও মো. রাসেল।

তামিমের পরিবার জানায়, হত্যা মামলার এক নম্বর আসামি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মো. মামুন একজন আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা হলেও অত্যন্ত অসৎ, উগ্র, পরধন লোভী ও ক্ষমতার অপব্যবহারকারী। রাজধানীতে তার নামে বেনামে বেশকিছু অবৈধ ফ্ল্যাট রয়েছে।

মামুন সন্ত্রাসীদের দিয়ে ফ্লাট ও জমি মালিকদের জিম্মি করে জোরপূর্বক ফ্লাট দখল করেন। এটা তার আর একটি পেশা। এর আগেও মামুন ডিবি হারুনের শ্বশুর সোলায়মানের সহযোগিতায় ফ্ল্যাট দখলের বাণিজ্য চালিয়েছেন। হারুনের সঙ্গে মামুনের সখ্যতা থাকায় থানায় তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেয়নি পুলিশ।

তামিমের বাবা সাবেক সরকারি কর্মকর্তা সুলতান আহমেদ বলেন, ঘটনার তিনদিন পার হলেও পুলিশ এখনও মূল আসামিদের গ্রেপ্তার করতে পারেনি। পুলিশের অবহেলাই এর জন্য দায়ী। মূল আসামিদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান তিনি।

রোববার রাতে হত্যাকাণ্ডের বিষয়ে সবশেষ তথ্য জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ কমিশনার (ডিসি) মো. রুহুল কবির খান চ্যানেল আই অনলাইনকে বলেন: আমরা আমাদের অভিযান অব্যাহত রেখেছি। আমাদের কাছে রাজনৈতিক পরিচয় মুখ্য নয়। এখন পর্যন্ত আমরা ৬ জনকে গ্রেপ্তার করেছি। আসামিরা রিমান্ডে আছেন। যতো দ্রুত সম্ভব এজাহার নামীয় বাকি আসামিদের গ্রেপ্তার করা হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: তানজিল জাহান ইসলাম তামিম হত্যাপ্লিজেন্ট প্রপার্টিজ (প্রা.) লিমিটেডবিএনপি নেতা শেখ রবিউল আলম রবিমাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরহাতিরঝিল থানা পুলিশ
শেয়ারTweetPin

সর্বশেষ

শপথ নিয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের এমপিরা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় মালদ্বীপের প্রেসিডেন্ট

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

ডিউটি ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না বিএনপির সংসদ সদস্যরা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

১১ দলীয় জোটের দুইটি শপথের কোনোটিই না নেওয়ার ইঙ্গিত

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

সংসদীয় দলের নেতা নির্বাচিত তারেক রহমান

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT