মানুষ স্বভাবতই শান্তি চায়। তারপরও কেন যুদ্ধ বাঁধে? এটি কি তাৎক্ষণিক ক্ষোভের প্রকাশ, না-কি এর সঙ্গেও রয়েছে লাভক্ষতির হিসাব? বিশ্বের অন্যতম খ্যাতনামা ব্রিটিশ রাজনৈতিক অর্থনীতিবিদ ডেভিড কিনের মতে, যুদ্ধে বিজয় ক্ষমতা সুসংহত করে, আর এর মধ্য দিয়ে আর্থিক লাভের পাশাপাশি রাজনৈতিক ক্ষমতায়ন ঘটে। আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেছেন লন্ডন স্কুল অব ইকোনোমিক্সের এই অধ্যাপক।






