চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজায় যুদ্ধ, ভেঙ্গে পড়ছে পিরামিডের দেশ মিশরের অর্থনীতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১১ অপরাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
মিশরের পিরামিডের সামনে পর্যটকরা ঘোড়ায় চড়ে দর্শন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় যুদ্ধের কারণে মিশরের পর্যটন খাত, গ্যাস রপ্তানি বাণিজ্য এবং সুয়েজ খালের রাজস্ব আয় ক্ষতির মুখে পড়েছে। লোহিত সাগরে জাহাজে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার কারণে শিপিং কোম্পানিগুলো নৌ-রুট পরিবর্তন করেছে। এতে সুয়েজ খাল থেকে মিশরের রাজস্ব আয় প্রায় অর্ধেক কমে গেছে।

আল-জাজিরা জানিয়েছে, মিশরের পর্যটন খাত এবং সুয়েজ খাল দেশটির বৈদেশিক মুদ্রা উপার্জনের ২টি প্রধান উৎস। দীর্ঘদিন ধরেই পর্যটন শিল্পকে দেশটির জাতীয় আয়ের প্রধান উৎস হিসেবে গড়ে তোলে মিশর। মিশরের পিরামিড, জাদুঘর, রিসোর্ট এবং স্মৃতিস্তম্ভগুলো সারাবিশ্বের দর্শনার্থীদের আকর্ষণের জায়গা। তবে সীমান্তবর্তী গাজা উপত্যকায় যুদ্ধের কারণে মিশরের পর্যটন খাত, গ্যাস রপ্তানি বাণিজ্য এবং সুয়েজ খালের রাজস্ব আয় ক্ষতির মুখে পড়েছে।

২০২০ সাল থেকে মিশরের পর্যটন খাত করোনাভাইরাসের প্রভাব থেকে পুনরুদ্ধারে লড়াই করে আসছিল। এবার গাজায় ইসরায়েলের যুদ্ধ ঘিরে পর্যটন শিল্পের মাধ্যমে দেশটির রাজস্ব আয়ের সম্ভাবনা ব্যাহত হয়ে পড়েছে। এসএন্ডপি গ্লোবাল রেটিং অনুসারে, মিশরের পর্যটন খাতের রাজস্ব আয় গত বছরের তুলনায় ১০-৩০ শতাংশ কমতে যাচ্ছে। যার কারণে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভের ৪-১১ শতাংশ ব্যয় হতে পারে। পাশাপাশি সংকুচিত হবে দেশটির জিডিপি।

সুয়েজ খাল থেকে মিশরের রাজস্ব আয় প্রায় অর্ধেক কমে গেছে।
Banglabid

 

আবার লোহিত সাগরে জাহাজে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার প্রভাবও পড়েছে মিশরে। নিরাপত্তার জন্য মিশরের সুয়েজ খালের পরিবর্তে কেপ অফ গুড হোপের আশেপাশের নৌ-রুট পুনরায় ব্যবহার করছে শিপিং কোম্পানিগুলো। ফলে, সুয়েজ খাল থেকে দেশটির রাজস্ব আয় প্রায় অর্ধেক কমে গেছে। আবার তামার গ্যাস ক্ষেত্র থেকে উত্তোলন সাময়িকভাবে বন্ধ করার নির্দেশ দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা সংস্থা। ফলে, গ্যাস আমদানি না করতে পারায় অভ্যন্তরীণ চাহিদা মেটানো এবং তরলীকরণ প্ল্যান্ট থেকে এলএনজি রপ্তানি করা বন্ধ হয়ে যায় মিশরের।

ইসরায়েলের হত্যাযজ্ঞ গাজার মোট জনসংখ্যার বড় একটি অংশকে মিশরের রাফাহ অভিমুখে ঠেলে দিয়েছে। বর্তমানে দেশটিতে ৯ মিলিয়ন শরণার্থী আশ্রয় নিয়েছে। রাফাহতে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের ভাগ্য কোনদিকে যাবে, সেই বিষয় নিয়েও সংকটের মধ্যে রয়েছে দেশটি। সিনাই উপদ্বীপে ফিলিস্তিনিদের প্রবেশ ঠেকাতে ইতিমধ্যে কাজ শুরু করেছে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সরকার। মিশর-গাজা সীমান্তের ২ মাইল পশ্চিমে প্রাচীর নির্মাণ তৈরির কাজ শুরু করেছে তারা।

Reneta

অপরদিকে, সুদানে সংঘাতের কারণে ৪ লাখ ৫০ হাজার শরণার্থী মিশরের দক্ষিণ সীমান্তে প্রবেশ করে অর্থনৈতিক চাপ সৃষ্টি করেছে। তাই গাজায় ইসরায়েলের যুদ্ধ এবং লোহিত সাগরের সংকট মোকাবেলায় সহায়তার জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফের সাথে ৩ বিলিয়ন ডলার ঋণ বাড়ানোর বিষয় নিয়ে আলোচনা করেছে মিশর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গাজামিশরমিশরের পিরামিডসুয়েজ খালহুতি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে বিএনপিকে দোষারোপ করছে সরকার: রিজভী

পরবর্তী

ভারতে বাংলাদেশী শিক্ষার্থীদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

পরবর্তী
বাংলাদেশি শিক্ষার্থীরা ভারতের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ভাষা দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে বাংলাদেশী শিক্ষার্থীদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

শিক্ষার্থীদের কুসংস্কার ও সাম্প্রদায়িক চেতনায় বেড়ে উঠতে দেওয়া যাবে না. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষার্থীদের কুসংস্কার ও সাম্প্রদায়িক চেতনায় বেড়ে উঠতে দেওয়া যাবে না: নাছিম

সর্বশেষ

ফেনী জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

মাকে ফোনে না পেয়ে ঢাকা থেকে ছুটে এল ছেলে, ঘরে মিলল মরদেহ

আগস্ট ১৮, ২০২৬

ফিফার ১৫ ম্যাচ নিষেধাজ্ঞা পেলেন আল আমিন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সারাদেশে সারের ডিলার নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

লিবিয়া থেকে ফিরল ইউরোপে যাওয়ার চেষ্টায় আটক ১৭৪ বাংলাদেশি

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ত্বিশার মৃত্যুর আগে শেষ ৯০ মিনিটে কী ঘটেছিল, চার্জশিটে প্রকাশ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT