জনপদ

নির্বাচনের আগে আমার বোনকে বলে দিতে চাই, ভালো হয়ে যান: কাদের সিদ্দিকী

কাদের সিদ্দিকী নির্বাচনী সভায় বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনী প্রচার সভায় কাদের সিদ্দিকী বক্তৃতা দিচ্ছেন, তিনি পরিপাটি পোশাক ও গামছা পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, জাতীয় নির্বাচনের আগে আমার বোনকে বলে দিতে চাই ভালো হয়ে যান। মানুষ এখন আপনাদেরকে চায় না। মানুষ বিএনপিকেও চায় না। তাই সুষ্ঠু নির্বাচন দিয়ে দেন। তবেই ভালো হবে।

বুধবার (১৬ আগস্ট) বিকেলে টাঙ্গাইলের ঘাটাইলে মাকড়াই দিবস উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, দেশের সব কিছুতে এখন নারী, প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলের নেতা নারী, বেগম খালেদা জিয়াও নারী, বঙ্গবন্ধুর শরীরের চামড়া দিয়ে ডুকডুগি বাজানোর কথা বলা মতিয়া চৌধুরীও এখন আওয়ামী লীগের নারী নেতা। তবে বঙ্গবন্ধু সব নেতার বড় নেতা, বাংলাদেশের সব নেতার শক্তি বাঁধলে যে শক্তি তার সব শক্তি বঙ্গবন্ধুর একা।

কাদের সিদ্দিকী বলেন, আমরা ৭৫- এ বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ ও প্রতিরোধযুদ্ধ না করলে জিয়াউর রহমান আওয়ামী লীগকে নরকে পাঠিয়ে দিত। আওয়ামী লীগ থাকত না।

ঘাটাইল উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আতিক হাবিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীর প্রতীক, সদস্য শামীম আল মুনছুর আজাদ সিদ্দিকী প্রমূখ।

বিষয়:টাঙ্গাইলের ঘাটাইল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবীর কাদের সিদ্দিকী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…