চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শচীনকে ছাড়িয়ে ৫০ সেঞ্চুরিতে ইতিহাসের প্রথম কোহলি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০০ অপরাহ্ণ ১৫, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটার কোহলি ব্যাট হাতে দৌড়ে সেঞ্চুরি উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গত ৫ নভেম্বর ৩৫তম জন্মদিনে সাউথ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে ওয়ানডেতে সর্বোচ্চ ৪৯ সেঞ্চুরির রেকর্ডে শচীন টেন্ডুলকারের পাশে নাম লেখান বিরাট কোহলি। এবার মাস্টার ব্লাস্টারকেও টপকে গেলেন। আসরের প্রথম সেমিতে নিউজিল্যান্ডের বিপক্ষে শতক হাঁকিয়ে শচীনকে ছাড়িয়ে ওয়ানডেতে প্রথম ব্যাটার হিসেবে ৫০তম সেঞ্চুরির মালিক হলেন কোহলি।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৪২তম ওভারের চতুর্থ বলে লোকি ফার্গুসনকে মিডউইকেট অঞ্চলে ঠেলে ২ রান নেন কোহলি। আটটি চার ও এক ছক্কায় ১০৬ বলে পৌঁছে যান ক্যারিয়ারের ৫০তম ওয়ানডে সেঞ্চুরিতে। ২৭৯ ইনিংসে নতুন মাইলফলক গড়লেন ডানহাতি মহাতারকা। শচীন ৪৫২ ইনিংসে ৪৯ সেঞ্চুরি করে অবসরে গেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির মোট সেঞ্চুরি হল ৮০টি, টেস্টে ২৯ ও টি-টুয়েন্টিতে একটি শতক আছে তার।

নিউজিল্যান্ডের বিপক্ষে আজ শচীনের আরও দুটি রেকর্ড ভেঙেছেন কোহলি। ২৭তম ওভারের শেষ বলে ওয়ানডে ক্যারিয়ারে ৭২তম ফিফটি পূর্ণ করেছিলেন, ৫৯ বলে ফিফটি ছোঁয়া ইনিংসে সেসময় ছিল চারটি চারের মার। ফিফটি পূর্ণ করে সাকিব আল হাসান ও শচীন টেন্ডুলকারকে টপকে ওয়ানডে বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ্ব ইনিংসের মালিক হয়ে যান কিংবদন্তি ভারতীয় ব্যাটার।

আসরে এপর্যন্ত কোহলির পঞ্চাশোর্ধ্ব ইনিংসের সংখ্যা ৮টি। যার মধ্যে রয়েছে তিনটি সেঞ্চুরি ও পাঁচটি ফিফটি। ২০০৩ বিশ্বকাপে ছয়টি ফিফটি ও এক সেঞ্চুরিতে সাতটি পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেছিলেন শচীন। ২০১৯ বিশ্বকাপে পাঁচটি ফিফটি ও দুটি সেঞ্চুরিতে শচীনের পাশে নাম লেখান বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

সেই রেকর্ডের কিছুপর শচীনের আরও একটি রেকর্ড ভেঙেছেন কোহলি, এক আসরে সর্বোচ্চ রানের মালিক হয়ে গেছেন ভারতের টপঅর্ডার ব্যাটার। বিশ্বকাপে এক আসরে সবচেয়ে বেশি রানের মালিক এতদিন ছিলেন শচীন। ২০০৩ বিশ্বকাপে ১১ ইনিংসে ছয় ফিফটি ও এক সেঞ্চুরিতে করেছিলেন ৬৭৩ রান। ২০ বছর পর শচীনের রেকর্ডটি ভাঙলেন কোহলি। ওয়াংখেড়েতে সেমিতে নামার আগে শচীন থেকে ৭৯ রান দূরে ছিলেন। ৩৪ ওভারের চতুর্থ বলে ৮০ রানে পা দিয়ে শচীনকে ছাড়িয়ে যান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৪৩ ওভারে ১ উইকেটে ৩১৪ রান। ৯টি চার ও এক ছক্কায় বিরাট কোহলি ১০৯ বলে ১০৭ রানে ও শ্রেয়াস আয়ার ৫৫ বলে ৭৪ রানে ক্রিজে আছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়াংখেড়ে স্টেডিয়ামওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডকোহলিগিলনিউজিল্যান্ডভারতমুম্বাইরোহিতলিড স্পোর্টসসেমিফাইনাল
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্যক্তিজীবন থেকে ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর দেবেন শাকিব!

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভারতের নীতিনির্ধারকদের পরিকল্পনাতেই শেখ হাসিনার সংবাদ সম্মেলন’

আগস্ট ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কানাডায় জুন মাসে বাণিজ্য উদ্বৃত্ত বেড়েছে

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সূরা আন-নাস কেন এত বিশেষ?

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৯ হাজার ৮৫৬ টাকা

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT