চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রাহকদের ফ্রি চিকিৎসাসেবায় বিশেষ হটলাইন চালু করল ওয়ালটন প্লাজা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৬ অপরাহ্ণ ২৪, জুন ২০২৬
কর্পোরেট নিউজ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজন করেছে ওয়ালটন প্লাজা। একযোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে গ্রাহকদের পাশাপাশি সাধারণ মানুষও বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

বুধবার (২৪ জুন)  রাজধানীর মিরপুর মাজার রোডে অবস্থিত ওয়ালটন প্লাজায় ফিতা কেটে মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং পার্টনার এস এম মাহবুবুল আলম। এ সময় তিনি ‘হ্যাপিনেস অ্যান্ড হেলথ কেয়ার প্রজেক্ট’-এর আওতায় গ্রাহকদের জন্য বিশেষ হটলাইন নম্বর (০৯৬০৬-৯৯০০২৯) উদ্বোধন করেন। এই নম্বরে কল করে ওয়ালটন প্লাজার গ্রাহকরা সার্বক্ষণিক বিনামূল্যে চিকিৎসা পরামর্শ নিতে পারবেন।

মেডিক্যাল ক্যাম্পে রোগীদের ব্যবস্থাপত্র ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। পাশাপাশি বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় রক্তদান কর্মসূচিরও আয়োজন করা হয়। সংগৃহীত রক্ত থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের চিকিৎসায় ব্যবহার করা হবে।

Banglabid

উদ্বোধনী অনুষ্ঠানে এস এম মাহবুবুল আলম বলেন, ওয়ালটন প্লাজা শুধু পণ্য বিক্রির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং গ্রাহকদের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগ বাস্তবায়ন করছে। ফ্রি মেডিক্যাল ক্যাম্প তারই একটি অংশ।

অনুষ্ঠানে ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান বলেন, প্রতিষ্ঠানটি গ্রাহকদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে কাজ করছে। তিনি জানান, ওয়ালটনের ‘কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষা নীতি’র আওতায় ইতোমধ্যে দেড় হাজারের বেশি গ্রাহক ও তাদের পরিবারকে তিন কোটিরও বেশি টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কিস্তিতে পণ্য ক্রয়কারী গ্রাহকদের জন্য বিভিন্ন হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, বীমা প্রতিষ্ঠান ও অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মাধ্যমে বিশেষ সুবিধা নিশ্চিত করা হয়েছে। এছাড়া সুরক্ষা কার্ডধারীদের জন্য স্বাস্থ্যসেবা, মূল্যছাড় এবং বিশেষ ক্ষেত্রে বিদেশ ভ্রমণের সুযোগও রাখা হয়েছে।

Reneta

অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেক ও ওয়ালটন প্লাজার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের বিভিন্ন প্রান্তের ওয়ালটন প্লাজার প্রতিনিধিরা অনলাইনে কর্মসূচিতে যুক্ত হন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ালটন প্লাজাফ্রি চিকিৎসাসেবামেডিক্যাল ক্যাম্পহটলাইন চালু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেসির চোখে সেরা সিনেমা-সিরিজ কোনগুলো?

পরবর্তী

মানিকগঞ্জে চলমান খাল পুনঃখনন প্রকল্পের কাজ পরিদর্শন

পরবর্তী
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জে চলমান খাল পুনঃখনন প্রকল্পের কাজ পরিদর্শন

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় এখন মাদ্রাসা হয়ে গেছে: ফজলুর রহমান

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT