ফুটবল

আরেকটা ম্যাচ জিতলেই বিশ্বকাপে ইউক্রেন

ইউক্রেনের ফুটবল দল মাঠে প্রস্তুত, খেলোয়াড়রা একে অপরের সাথে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনের ফুটবল দল বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছে, খেলোয়াড়রা মাঠে একত্রিত হয়ে আলোচনা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ ফুটবল বাছাইয়ের প্লে-অফের সেমিফাইনালে স্কটল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে ইউক্রেন। এর ফলে ১৬ বছর পর দেশটির বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন বেঁচে রইল।

২০০৬ সালের পর আর বিশ্বকাপে খেলার সুযোগ না পাওয়া ইউক্রেন প্লে-অফের ফাইনালে গ্যারেথ বেলের ওয়েলসের বিপক্ষে খেলবে। এই ম্যাচ জিতলেই ১৬ বছর পর আবারো ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে দলটি পা রাখবে।

গত ফেব্রুয়ারিতে রাশিয়ার সামরিক অভিযানের পর প্রথমবার ইউক্রেন মাঠে নামল। বুধবার রাতে স্কটল্যান্ডের হ্যাম্পডেন পার্কে হওয়া ম্যাচের ৩৩ মিনিটে অধিনায়ক আন্দ্রি ইয়ারমোলেঙ্কোর উঁচু শটে অতিথিরা লিড পায়। বিরতির পর ৪৯ মিনিটে হেডে ব্যবধান দ্বিগুণ করেন স্ট্রাইকার রোমান ইয়ারেমচুক।

৭৯ মিনিটে ক্যালাম ম্যাকগ্রেগর লক্ষ্যভেদ করে স্কটল্যান্ডের আশা টিকিয়ে রেখেছিলেন। তবে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ম্যানচেস্টার সিটির অ্যাটাকিং মিডফিল্ডার ওলেক্সান্ডার জিনচেঙ্কোর দ্রুত বাড়ানো বল নিয়ে আর্টেম ডোববিক বল জালে জড়ালে স্কটিশদের বিরুদ্ধে দারুণ জয় পায় ইউক্রেন।

ম্যাচের পর আবেগপ্রবণ হয়ে পড়া ইউক্রেনের কোচ ওলেক্সান্ডার পেত্রাকভ বলেন, ‘আমরা তাদের জন্য খেলেছি যারা তাদের রক্তের শেষ বিন্দু দিয়ে লড়াই করছে। যারা প্রতিদিন কষ্ট করছে তাদের জন্য খেলেছি। ’

‘‘আমরা চূড়ান্ত লক্ষ্যের দিকে শুরুর কদম ফেলেছি। ওয়েলসের বিপক্ষে ম্যাচটি আমাদের সামনে আসছে। লোকেরা আমাদের কাছ থেকে যা আশা করছে, আমরা সেটাই করব।’’

প্রথমবার ২০০৬ সালে বিশ্বকাপে খেলা ইউক্রেন সেবার কোয়ার্টার ফাইনালে উঠে সবাইকে চমকে দিয়েছিল। আগামী রোববার বাংলাদেশ সময় রাত ১০টায় কার্ডিফে ওয়েলসকে হারালেও আবারো হবে হলুদ জার্সিধারীদের কাটবে বিশ্বকাপের টিকেট।

বিষয়:ইউক্রেনওয়েলসকাতার বিশ্বকাপ বাছাইকাতার বিশ্বকাপ-2022লিড স্পোর্টসস্কটল্যান্ড
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…