চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ার ভেতরে ওয়াগনার গ্রুপের বিদ্রোহ, পুতিনকে ক্ষমতাচ্যুতের হুমকি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৭ অপরাহ্ন ২৪, জুন ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

রাশিয়ায় তৈরি হয়েছে গৃহযুদ্ধের পরিস্থিতি। দক্ষিণ রাশিয়ার যে অঞ্চল থেকে ইউক্রেন যুদ্ধের রণনীতি তৈরি করা হত, সেই অঞ্চলই হাতছাড়া হয়েছে বলে জানা গেছে। রাশিয়ার ভাড়াটে হিসেবে পরিচিত ওয়াগনার গোষ্ঠীই রুশ সেনার বিরুদ্ধে লড়াই শুরু করেছে। তারা রাশিয়ার সরকার পতনের হুমকি দিয়েছে। ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোঝিন এ ঘোষণা দিয়েছেন।

রাশিয়ার রাষ্ট্রপতির দাপ্তরিক বাসভবন ক্রেমলিন তার বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের অভিযোগ আনার কয়েক ঘণ্টা পরই এই ঘোষণা দিলেন তিনি।

প্রিগোঝিন বলেছেন, তার বাহিনী ইউক্রেন সীমান্ত অতিক্রম করে রোস্তভ-অন-ডন শহরে ঢুকে পড়ছে। তাদের বাধা দিলে সব ধ্বংস করে দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন প্রিগোঝিন। টেলিগ্রাম বার্তায় তিনি এসব হুমকি দেন। ওয়াগনার বাহিনীর ক্যাম্পে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় বহু যোদ্ধার মৃত্যুর প্রতিশোধ নিতে এই পদক্ষেপ বলে উল্লেখ করেন তিনি।

এ অবস্থায় মস্কোর আশেপাশে এবং দক্ষিণ-পূর্ব ইউক্রেনের কাছে রোস্তভ শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিদ্রোহ উসকে দেওয়ায় প্রিগোঝিনের বিরুদ্ধে মামলা করেছে রাশিয়ার অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এফএসবি।

রুশ গোয়েন্দা সংস্থা এফএসবি এক বিবৃতিতে বলেছে, ‘ইয়েভজেনি সরাসরি সামরিক অভ্যুত্থানের ঘোষণা করেছেন। তিনি রাশিয়ার গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করতে চাইছেন। ইউক্রেনের ফ্যাসিস্ট বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে থাকা আমাদের সৈনিকদের পিঠে ছুরিকাঘাত করেছেন ইয়েভজেনি।’ এদিকে ওয়াগনার গোষ্ঠীর সৈনিকদের উদ্দেশে এফএসবি বার্তা দিয়েছে, ইয়েভজেনিকে আটক করো।

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়াগনার গ্রুপনিরাপত্তা জোরদার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নির্বাচন স্থগিতের গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

রোববার সন্ধ্যায় বিটিভিতে ভাষণ দেবেন নাহিদ ইসলাম

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্মঘটের মধ্যেও চট্টগ্রাম বন্দর সচল থাকার দাবি বন্দর চেয়ারম্যানের

ফেব্রুয়ারি ৮, ২০২৬
রিনা খান, ছবি: নাহিয়ান ইমন

সংরক্ষিত আসনে এমপি হতে চান রিনা খান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: ঠাকুরগাঁওয়ে রিকশা ভ্যানে করে নির্বাচনী প্রচারে মির্জা ফখরুল।

ঠাকুরগাঁওয়ে রিকশা ভ্যানে চেপে জনতার দুয়ারে মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT