বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র যে চার শর্তের কথা বলেছে, তার প্রতিপালনে ব্যক্তির ভোটাধিকার নিশ্চিত হবে বলে আইন বিশেষজ্ঞরা মনে করছেন। তারা বলেছেন, ভোটাধিকার ও বাকস্বাধীনতা দেশের সংবিধান স্বীকৃত হলেও ব্যক্তির ভোটাধিকার খর্ব হলে প্রচলিত আইনে প্রতিকার চাওয়ার সুযোগ কম। সঙ্গে নির্বাচন সংশ্লিষ্টরা বলেছেন, নির্বাচনের সময় প্রকৃত অর্থেই নির্বাচন কমিশনের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা গেলে সুষ্ঠু নির্বাচন সম্ভব।







