চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেব্রুয়ারিতে সংরক্ষিত নারী আসন ও মার্চে উপজেলা পরিষদে ভোটগ্রহণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৬ অপরাহ্ন ১৬, জানুয়ারি ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

দ্বাদশ সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ ফেব্রুয়ারিতে এবং মার্চের প্রথমার্ধে ষষ্ঠ উপজেলা পরিষদের ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, কমিশনের অনুমোদন পেলেই এ দুই নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হবে।

আগামী সপ্তাহে সংরক্ষিত নারী আসনের তফসিল হতে পারে উল্লেখ করে তিনি বলেন, ভোটার তালিকা পাওয়ার পরে আগামী সপ্তাহে কমিশনে তোলা হবে। কমিশন অনুমতি দিলে তফসিল ঘোষণা হবে। আগামী সপ্তাহে যদি কমিশনের অনুমোদনে তফসিল হয়, তাহলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে পারে।

অশোক কুমার দেবনাথ বলেন, এই নির্বাচনে ভোটার হবেন সংসদ সদস্যরা, তাদের তালিকা আমরা সংসদ থেকে পেয়েছি। ভোটার তালিকা যেভাবে প্রকাশ করা হয়, সেভাবে সংসদে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। প্রকাশ হওয়ার পর যদি কোনো আপত্তি না থাকে, সেটাই ভোটার তালিকা হবে। পরবর্তীতে কমিশনের অনুমোদনক্রমে তফসিল ঘোষণা করা হবে।
বিদ্যমান আইন অনুযায়ী, সরাসরি ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে নারী আসন বণ্টন হয়। সংসদের সাধারণ আসনে নির্বাচিত সংসদ সদস্যরা সংরক্ষিত আসনের নির্বাচনের ভোটার হন।

ইসির অতিরিক্ত সচিব বলেন, দ্বাদশ সংসদের সংরক্ষিত মহিলা আসনের তফসিলের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হচ্ছে। রিটার্নিং কর্মকর্তা নিয়োগ, ভোটার তালিকা তৈরিসহ প্রাথমিক কাজ গুছিয়ে রাখছি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২২৩টি, জাতীয় পার্টি ১১টি, জাসদ ১টি, ওয়ার্কার্স পার্টি ১টি, কল্যাণ পার্টি ১টি, স্বতন্ত্র ৬২টি আসন পেয়েছে। বাকি রয়েছে একটি আসনে ভোটগ্রহণ। নওগাঁ-২ আসনে একজন প্রার্থীর মৃত্যুতে সেখানে ভোট হবে আগামী ১২ ফেব্রুয়ারি।

Reneta

নির্বাচন উপযোগী ৪৮৫ উপজেলার তালিকা হাতে এসেছে উল্লেখ করে অতিরিক্ত সচিব বলেন, সে অনুযায়ী নির্বাচন করার জন্য কমিশন সচিবালয় প্রস্তুত রয়েছে। ধাপে ধাপে এই নির্বাচন করা হবে। রোজা শুরুর আগেই উপজেলা ভোট হওয়ার সম্ভাবনা আছে। ভোট অনুষ্ঠানের ক্ষেত্রে এসএসসি পরীক্ষা এবং রোজা সবই বিবেচনা করা হবে। কমিশন অনুমোদন করলে প্রথম ধাপটা রোজা শুরুর আগেই হতে পারে।

দেশে বর্তমানে ৪৯৫টি উপজেলা পরিষদ রয়েছে। সর্বশেষ ২০১৯ সালের ১০ মার্চ শুরু হয়েছিল উপজেলা পরিষদের নির্বাচন। পাঁচ ধাপের ওই ভোট শেষ হয় গত জুন মাসে। আইন অনুযায়ী, উপজেলা পরিষদের মেয়াদ শুরু হয় প্রথম সভার দিন থেকে। পরবর্তী পাঁচ বছর নির্বাচিত পরিষদ দায়িত্ব পালন করেন। মেয়াদপূর্তির আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: উপজেলা পরিষদভোটগ্রহণসংরক্ষিত নারী আসন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

এই নির্বাচন দীর্ঘ লড়াই আর ত্যাগের ফসল, অবহেলার সুযোগ নেই: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ডায়বেটিসে আক্রান্ত গর্ভবতী মায়েদের রোজা না রাখার পরামর্শ

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ক্যান্টনমেন্টে সেনাসদস্যদের সঙ্গে তর্কে জড়ালেন জামায়াত প্রার্থী

ফেব্রুয়ারি ৩, ২০২৬

এপস্টেইন ফাইলে ‘সালাম বোম্বে’ নির্মাতা মীরা নায়ারের নাম

ফেব্রুয়ারি ৩, ২০২৬

বিদ্যুৎ প্রবাহিত করে মাছ ধরা নিষিদ্ধ করে নতুন অধ্যাদেশ জারি

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT