চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৭ পূর্বাহ্ণ ০৫, নভেম্বর ২০২৩
- সেমি লিড, জনপদ, ব্রাহ্মণবাড়িয়া
A A
ভোটারদের ভোট প্রদান ও নির্বাচন কর্মকর্তাদের কাজের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। রোববার ৫ নভেম্বর সকাল ৮টা থেকে ১৩২টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

সকাল থেকেই ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে কেন্দ্রে কেন্দ্রে উপস্থিত হতে দেখা যাচ্ছে। তবে সকালে ভোটার উপস্থিতি কম লক্ষ্য করা গেলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার বাড়বে বলে আশা করছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সুষ্ঠু উপনির্বাচন অনুষ্ঠানের লক্ষে প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নির্বাচনের সার্বিক নিরাপত্তায় ৮০০ পুলিশ, ৭ প্লাটুন বিজিবিসহ র‌্যাব, আনসার, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পর্যাপ্ত পরিমাণ আইনশৃংঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

Banglabid

নির্বাচনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এরমধ্যে আওয়ামী লীগ থেকে রয়েছেন অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, জাতীয় পার্টি থেকে আব্দুল হামিদ ভাসানী, জাকের পার্টির জহিরুল ইসলাম জুয়েল, ন্যাশনাল পিপলস পার্টি থেকে মো. রাজ্জাক হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক দু’বারের সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা প্রতিদ্বন্দ্বীতা করছেন।

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর এ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুস সাত্তার ভুইয়া মৃত্যুবরণ করায় উপ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এই আসনে মোট ভোটার সংখ্যা চার লাখ ১০ হাজার ৭২ জন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্রাহ্মণবাড়িয়া-২ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উপনির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইসরায়েল-গাজা যুদ্ধ ইউক্রেন থেকে দৃষ্টি কেড়ে নিচ্ছে: জেলেনস্কি

পরবর্তী

৪৮ ঘণ্টার অবরোধ শুরু

পরবর্তী
ঢাকা শহরে রাস্তায় যানবাহনের কম চলাচল, সড়ক অবরোধের কারণে যানজট. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৮ ঘণ্টার অবরোধ শুরু

ইংল্যান্ডের ক্রিকেটার বাটলার হারের কারণ ব্যাখ্যা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংলিশদের এমন হারের কারণ জানালেন বাটলার

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT