চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোট ১ দিন, ছুটি ৩ দিন: আইস্ক্রিন ও চ্যানেল আইয়ে চমক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৭ অপরাহ্ন ১১, ফেব্রুয়ারি ২০২৬
বিনোদন
A A

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। গত কয়েক সপ্তাহ ধরে আলোচনায় থাকা এই নির্বাচনকে ঘিরে বুধবার (১১ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে টানা ৪ দিনের ছুটি— নির্বাচনের আগের দিন ও নির্বাচনের দিন সাধারণ ছুটি, এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এই লম্বা অবকাশে নির্বাচনের খবরের পাশাপাশি দর্শকদের জন্য থাকছে বিনোদনের বাড়তি আয়োজন।

দেশের জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিন। প্লাটফর্মটির কর্তৃপক্ষ জানিয়েছে, “ভোট ১ দিন, ছুটি ৩ দিন। ভোটের এই উৎসবমুখর পরিবেশে সময় কাটাতে নতুন পুরনো কনটেন্ট আর সিনেমার পসরা সাজিয়েছে বিনোদনের দুনিয়া ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিন।”

এরইমধ্যে আইস্ক্রিনে যুক্ত হয়েছে একাধিক নতুন কনটেন্ট। সদ্য ঘোষিত ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তিনটি সিনেমা দেখা যাবে প্লাটফর্মটিতে। এর মধ্যে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত নিয়ামুল মুক্তা পরিচালিত ‘রক্তজবা’ এবং মোহাম্মদ নুরুজ্জামান পরিচালিত ‘আম কাঁঠালের ছুটি’ ইতোমধ্যে স্ট্রিমিংয়ে রয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) মুক্তি পাচ্ছে হিমেল আশরাফ পরিচালিত ও পাঁচ বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সিনেমা ‘প্রিয়তমা’, যেখানে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন শাকিব খান ও ইধিকা পাল।

এছাড়াও ভোটের এই সময়ে আইস্ক্রিনে দর্শক উপভোগ করতে পারবেন নতুন নাটক ‘মন পুরান’, ‘লেখক’, ‘একটি পারিবারিক গল্পের খসড়া’, এবং ‘ফরেস্ট হিলের এক দুপুর’। পাশাপাশি প্লাটফর্মটিতে রয়েছে আগের বছরগুলোর সুপারহিট সিনেমাগুলো। বিশেষ আকর্ষণ হিসেবে নির্বাচনের সকল খবর ও ফলাফল আপডেটও সরাসরি দেখা যাবে আইস্ক্রিনে।

অন্যদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দুই দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা সাজিয়েছে চ্যানেল আই। ১২ ফেব্রুয়ারির আয়োজনে থাকছে বিশেষ নির্বাচনী সংবাদ, বিশেষ ‘তৃতীয় মাত্রা’, গান দিয়ে শুরুর বিশেষ পর্ব। প্রচারিত হবে জোভান ও কেয়া পায়েল অভিনীত টেলিফিল্ম ‘কোটিপতি’, এবং ইরফান সাজ্জাদ ও সাদিয়া আয়মান অভিনীত নাটক ‘তোমার আমায়’।

পাশাপাশি চলচ্চিত্র ‘ছায়াবৃক্ষ’, ‘দরদ’ ও ‘টগর’ দেখতে পারবেন চ্যানেল আইয়ের পর্দায়। এছাড়া নিলয় আলমগীর ও তানিয়া বৃষ্টি অভিনীত টেলিফিল্ম ‘সংসারে সুখ নাই’ প্রচারিত হবে। দুই দিনই নির্বাচনী সংবাদ ও ফলাফল নিয়মিত সম্প্রচার করা হবে বলে জানিয়েছে চ্যানেল আই কর্তৃপক্ষ।

Reneta

সব মিলিয়ে ভোটের উত্তাপের মধ্যেও টানা ছুটিতে ঘরে বসেই নির্বাচন ও বিনোদন দুনিয়ার স্বাদ নিতে পারবেন দর্শকরা।

Jui  Banner Campaign
ট্যাগ: আইস্ক্রিনচ্যানেল আইনাটকভোটসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

যারা মিডিয়ার বাইরে, আপনাদের সংসার কেন টিকছে না?

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিক জেলে যাননি: তথ্য উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

গণভোটের পুরোটাই মানতে হবে: ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: লোকসভার স্পিকার ওম বিড়লা এবং এফএস বিক্রম মিশ্রি।

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারত থেকে আসছেন যারা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

রমজানে স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT