চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেনাবাহিনীর হাতে আটক শীর্ষ চাঁদাবাজ মোফা বাবু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৭ অপরাহ্ন ০৪, অক্টোবর ২০২৫
অপরাধ
A A

রাজধানীর খিলক্ষেতে বিশেষ অভিযান চালিয়ে ২ সহযোগীসহ শীর্ষ চাঁদাবাজ মোফা বাবুকে আটক করেছে সেনাবাহিনী।

শনিবার জিজ্ঞাসাবাদ শেষে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে শুক্রবার বিকেলে খিলক্ষেত থানার নিকুঞ্জ-২ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন- শীর্ষ চাঁদাবাদ ইসমাইল হোসেন বাবু ওরফে মোফা বাবু (৩২) ও তার দুই সহযোগী জাফর ইকবাল (২৮) এবং মোফাজ্জল (৬৫)।

সেনাবাহিনী জানায়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শুক্রবার বিকেলে নিকুঞ্জ-২ এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করে পূর্বাচল আর্মি ক্যাম্পের সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ২টি বাটন ফোন এবং একটি স্মার্টফোন জব্দ করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে আটকদের খিলক্ষেত থানায় সোপর্দ করা হয়েছে।

আটকদের জিজ্ঞাসাবাদের বরাতে সেনাবাহিনী জানায়, আটক চক্রটির বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, ভাঙচুর ও মব জাস্টিসের সঙ্গে জড়িত থাকার সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মামলার কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া মোফা বাবু এর আগেও চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। বর্তমানে তিনি খিলক্ষেত থানার ৯৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব।

দীর্ঘদিন ধরেই এই মোফা ও তার সহযোগী সাইফুল স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের নিকট থেকে চাঁদা আদায় করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। তাদের কর্মকাণ্ডে এলাকাবাসী চরমভাবে বিরক্ত ও অতিষ্ঠ হয়ে পড়ে।

Jui  Banner Campaign
ট্যাগ: গ্রেপ্তারমোফা বাবু আটকশীর্ষ চাঁদাবাজসেনাবাহিনী
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT