চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের রাতে চ্যানেল আইয়ে মুক্তদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শাড়ি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১১ অপরাহ্ন ০৭, মে ২০২১
বিনোদন
A A

চার ভাইবোনের মধ্যে এক ভাই এক বোন দেশের বাইরে থাকে। কিছুদিন হলো তাদের মা মারা গেছে এবং তাদের একটি পুরাতন বাড়ি আছে সেই বাড়িটা ভেঙে চারটা ফ্ল্যাট হয়। এর তিনটা ফ্ল্যাট সামনের দিকে, একটা পেছনে। আর সেটা নিয়ে শুরু হয় যত জল্পনা-কল্পনা।

তিন ভাইবোন একজোট হয়ে ভাবতে থাকে কীভাবে আরেক বোন রুবিকে পেছনের ফ্ল্যাট নিতে আগ্রহী করা যায়! কিন্তু রুবি আসলে কেন কষ্ট করে অস্ট্রেলিয়া থেকে দেশে আসে, সেটাই কেউ জানে না!

এমনই মানসিক টানাপোড়েনের এক গল্পে পারিবারিক আবহে নির্মিত হয়েছে ইমপ্রেস টেলিফিল্ম এর মুক্তদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শাড়ি’।

শুটিংয়ে শিল্পীদের সাথে খাইরুল ইসলাম তুফান

প্রখ্যাত শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে নির্মিত এই মুক্তদৈর্ঘ্য চলচ্চিত্রটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মো. খাইরুল ইসলাম তুফান।

এতে অভিনয় করেছেন সালাউদ্দিন লাভলু, আফসানা মিমি, শহিদুল আলম সাচ্চু, বাপ্পা শান্তনু, রেজমীন সেতু, আকিব হোসেন ও মীম চৌধুরী প্রমুখ।

খোরশেদ আলমের চিত্রগ্রহণে ভিডিও সম্পাদনা প্রধান হিসেবে ছিলেন জীবন চৌধুরী। নির্মাতা জানান, ঈদের দিন রাত সাড়ে ১১ টায় চ্যানেল আইয়ের পর্দায় দেখা যাবে ‘শাড়ি’।

Jui  Banner Campaign
ট্যাগ: আফসানা মিমিইমপ্রেস টেলিফিল্মনাটকফরিদুর রেজা সাগরবাপ্পা শান্তনুলিড বিনোদনশহিদুল আলম সাচ্চুশাড়িসালাউদ্দিন লাভলুসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন কমিশন ভবন ছবি: সংগৃহীত

যেসব জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে ভোট হয়নি

ফেব্রুয়ারি ৪, ২০২৬

‘প্রেমিক’ নামে কোনো সিনেমা করছেন না নিশো, তবে…

ফেব্রুয়ারি ৪, ২০২৬

এপস্টেইন নথি পড়ে স্তম্ভিত, সনাতন দর্শন নিয়ে সরব কঙ্গনা

ফেব্রুয়ারি ৪, ২০২৬

৪১ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে জামায়াতে ইসলামী

ফেব্রুয়ারি ৪, ২০২৬

বিকেএসপির সাবেক মহাপরিচালক কর্নেল লতিফের মৃত্যুতে বিসিবির শোক

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT